Breaking News: সরাসরি 3.6 লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগ। Job Reqruitment 2022 ।

 


রাজ্যে তথা দেশে অন্য কোনো প্রান্তে বেকারত্বে ভুগছেন? তাহলে আর চিন্তা না। এবার বেকার যুবক ও যুবতীদের জন্য বিরাট সুখবর চলে আসলো। এদিকে শুধু বেকারত্ব কমবে এটা বলে শেষ না, সামনে মার্চে মাসের মধ্যে এই সুখবর আসতে চলেছে, সেই নিয়ে সময়সীমাও বেঁধে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সবমিলিয়ে বেকারত্ব কমাতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। শুধু তাই নয় একসঙ্গে এতো বিরাট সংখ্যায় নিয়োগ (Huge Job Vacancy) প্রায় এক যুগ পর পরিলক্ষিত হতে চলেছে। 


গোটা দেশ জুড়ে প্রায় কয়েক বছর ধরে কোভিড-19 সংক্রমণের কারনে বহু মানুষ কাজ হারিয়েছে, শুধু তাই নয় এর পাশাপাশি দেশের প্রচুর সংস্থা বেহাল অবস্থায় ভুগছে। এমন অবস্থায় ফের বিরাট সংখ্যক কর্মসংস্থান (Job) তৈরি করতে চলেছে বহু ভারতীয় সংস্থা। আগামী 1 মাসের মধ্যে এই কর্মসংস্থান(Job) পূরণ হতে চলেছে। সবমিলিয়ে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। 


চলতি আর্থিক বছরে অর্থাৎ মার্চ মাসের মধ্যে 3.6 লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের তথ্য প্রযুক্তি সংস্থা গুলি। 'ইউনিয়ারথিংসাইট' নামের এক সংস্থার রিপোর্ট বলছে, এই অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে 22.3 শতাংশ কর্মী কাজ ছেড়েছেন বা হারিয়েছেন আইটি সেক্টরে ।

এর আগের তিন মাসে এই হিসেব ছিল 19.5 শতাংশ শেষ তিন মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের এই হিসেব থাকবে 22 থেকে 24 শতাংশের মধ্যে । তবে 2023 সালে এই ছবি কিছুটা বদলাতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা । 16 থেকে 18 শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে কাজ হারানো ।


এদিকে 'ইউনিয়ারথিংসাইট' এর প্রতিষ্ঠাতা এবং সিইও গৌরব বসু জানিয়েছেন , গোটা দেশজুড়ে যে কোভিড ঢেউ চলেছে গত কয়েক বছর ধরে তাতে আইটি (IT)- র ওপর যে বড় প্রভাব পড়েছে তা নয় । আগামী বছরে এই ইন্ডাস্ট্রির( Industry) বৃদ্ধি আরও অনেক বেশি হবে বলে আশা করা যাচ্ছে । গৌরবের কথায় , ' কাজ হারানোর বিষয়টি থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির বেতনের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। 

আরও পড়ুন :রাজ্যের Bandhan Bank এ সরাসরি নিয়োগ। আবেদন করলেই চাকরি। 

এই বছরের শেষ তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ কাজ হারানোর পালা চললেও , পরের অর্থবর্ষ (Economic Year) থেকে এই ছবি বদলে যাবে । এই অর্থবর্ষেই 19 থেকে 21 শতাংশ বেশি লাভ করতে পারে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি , এমনটাই ইঙ্গিত দিচ্ছে রিপোর্ট । আর এমন পরিস্থিতিরই প্রতিফলন দেখা যাচ্ছে তাদের নিয়োগের ক্ষেত্রেও । তাই চলতি আর্থিক বছরেই 3.6 লক্ষ নতুন কর্মী নিয়োগ করতে চলছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ।


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel