WBSCDRC: মাসে বেতন 15000, ইন্টারভিউ-র মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Group C

 


পশ্চিমবঙ্গ জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের(WBSCDRC) মাধ্যমে গ্রুপ সি (Group C) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক শূন্যপদে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে এবং মহিলা ও পুরুষ উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সরাসরি গ্রুপ সি পদে চাকরির বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের মাধ্যমে গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে সবিস্তারে আলোচনা করা হল -


শূন্যপদের নাম : গ্রুপ সি (Group C) - স্টেনোগ্রাফার 


গ্রুপ সি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? 

যে সমস্ত চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের(WBSCDRC) গ্রুপ সি -স্টেনোগ্রাফার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের উক্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে এই পদে আবেদন করতে পারবে। 

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাশের পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে অর্থাৎ MS Word,MS Excel এর যাবতীয় কাজ জানতে হবে। 


গ্রুপ সি - স্টেনোগ্রাফার পদে আবেদন করতে বয়স কত হবে? 

পশ্চিমবঙ্গ জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের (WBSCDRC) মাধ্যমে গ্রুপ সি - স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18 বছর 64 বছরের মধ্যে।বয়স গননা করা হবে 11-02-2022। 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা চাকরিতে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন হিসেবে প্রতি মাসে 15000 হাজার টাক দেওয়া হবে। 


মাধ্যমিক পাশ আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন? 

যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের(WBSCDRC) গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো প্রকার আবেদন পত্র জমা করতে হবে না। চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। 


ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :-

1.মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র 

4. কম্পিউটার সার্টিফিকেট

5. আধার বা ভোটার কার্ড

6. অন্যান্য 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ-র দিন সরাসরি জমা করতে হবে।

  আরও পড়ুন :পশ্চিমবঙ্গের স্কুলে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 


ইন্টারভিউ-র তারিখ সমূহ : 12-03-2022 তারিখে ইন্টারভিউ শুরু হবে। 

ইন্টারভিউ-র স্থান : WBSCDRC, located in the Ground Floor of Kreta Suraksha Bhawan, 11A Mirza Ghalib Street, Kolkata-700087


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।


Official Website : Click Here 

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel