রাজ্যের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার (ICDS) পদে নিয়োগ। WB Anganwadi Job ।



পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। রাজ্য সরকার কর্তৃক প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS) ও হেল্পার নিয়োগ হতে চলেছে। রাজ্যের প্রত্যেক জেলা থেকে থেকে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। প্রত্যেক জেলায় শূন্যপদ সম্পর্কে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তর জানার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই শূন্যপদ প্রকাশ করে রাজ্যের প্রত্যেক জেলায় আলাদা আলাদা করে শুধু সেই জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আরও বিস্তারিত পড়বেন -


পদের নাম : অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার ( ICDS Karmi and Helper)

মোট শূন্যপদ : এখনো পর্যন্ত শূন্যপদ সম্পর্কে অফিসিয়ালি ভাবে জানা যায়নি তবে প্রায় গোটা রাজ্যে 10 হাজার শূন্যপদ পূরণ করা হবে। 

অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে আবেদন করতে প্রার্থীর যোগ্যতা কী হবে? 

অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা হেল্পার পদে আবেদন করতে পারবে শুধু মহিলা প্রার্থীরাই। দুটি পদের ক্ষেতে শিক্ষাগত যোগ্যতা হবে আলাদা আলাদা। অঙ্গনওয়াড়ি কর্মী(ICDS Karmi) পদের জন্য মহিলা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়াড়ি হেল্পার( ICDS Helper) পদের জন্য মহিলা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম পাশ বা তার সমতুল্য। এছাড়াও আবেদন করার সময় অফিসিয়াল নোটিশে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেওয়া হবে। 


বয়সসীমা : অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে আবেদনের জন্য মহিলা প্রার্থীর জন্য বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক বেতন : 3500-7100 / -


কীভাবে আবেদন করবেন তা নিচে উল্লেখ করা হল -

যে সমস্ত চাকরি প্রার্থীরা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে তবে আবেদন এখনো শুরু হয়নি আবেদন গ্রহন শুরু হলে জানিয়ে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে আরও বিস্তারিত জানতে পারবেন। 


কীভাবে আবেদন করবেন তা Step by Step দেওয়া হল -

1. প্রথমে icdswb.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। 

2. তারপর Live Application অপশন ক্লিক করতে হবে

3. তারপর অঙ্গনওয়াড়ি নিয়োগ নোটিশ ক্লিক করতে হবে

4.তারপর সমস্ত ডিটেইলস পড়ার পর Apply অপশন ক্লিক করতে হবে 

5. ফর্ম পূরণ করার পর ফর্ম সাবমিট করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে। 

http://icdswb.in/

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করার প্রক্রিয়া অফিসিয়াল নোটিশে উল্লেখ করে দেওয়া হবে। 

আরও পড়ুন :পশ্চিমবঙ্গের স্কুলে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

★ এখনো আবেদন সম্পর্কে বা নিয়োগ সম্পর্কে কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়নি। উপরের খবরটি শুধু সুত্রের মারফত পাওয়া একটি প্রতিবেদনের প্রতিরূপ মাত্র। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট এ জানিয়ে দেওয়া হবে। আপনারা রেগুলার ওয়েবসাইট খুলে চেক করতে পারেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। 

Official Website : http://icdswb.in/

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel