ফের রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সরকারি চাকরির খবর নিয়ে আসা হলো। জেলার খাদ্য ও সরবরাহ( Food & Supply) দপ্তরে একাধিক পদে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার খাদ্য ও সরবরাহ দপ্তরে (Food & Supply) এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। সামনে দুয়ারে রেশন প্রকল্প,তাই এই প্রকল্পকে বাস্তবায়ন করতে প্রত্যেক ভেলায় একে একে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেই চলেছে।
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরে রেশন সম্মন্ধীয় যেমন -দুয়ারে রেশন, রেশন কার্ড ও অন্যান্য কাজে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা দুয়ারে রেশন প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন -
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা দুটি মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে।
1. অফলাইনের মাধ্যমে সরাসরি কিংবা রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে জমা করতে পারবেন।
2. আবারও যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে অসুবিধা হয় তাহলে সরাসরি Email করে আবেদন করতে পারবে। নিচে আবেদন পত্র জমা করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে দেখেনিবেন।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
- শিক্ষগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
- জাতিগত সংশয় পত্র
- পরিচয় পত্র - আধার বা ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অভিজ্ঞতা ( যদি থাকে)
শূন্যপদের নাম : গ্রুপ সি ( ডাটা এন্ট্রি অপারেটর)
মোট শূন্যপদ : 34 টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : আগ্রহী প্রার্থীকে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ করতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের MS Word ও MS Excel এর যাবতীয় কাজ জানতে হবে । এর পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
বয়স : আবেদনকারীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে এবং রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন :13,000 টাকা
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : District Controller (F&D),Nadia, Patrabazar,Krishnagar,Nadia,741101।
আবেদন পত্র পাঠানোর Email ID - reqruitment.nadia.fs@gmail.com
আরও পড়ুন : মাধ্যমিক পাশে TAX Collector পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করগে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
