মাসিক বেতন 25,500! রাজ্যে ফের প্রচুর 'গ্রুপ সি' পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Group C Job ।

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। পশ্চিমবঙ্গের জাতীয় ফ্যাশন টেকনোলজি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচুর শূন্যপদে 'গ্রুপ সি' (Group C) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরাসরি প্রচুর 'গ্রুপ সি' স্টাফ পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা 'গ্রুপ সি' পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -

শূন্যপদের নাম : গ্রুপ সি - 

  1. Assistant (Finance & Accounts)

  2. Assistant Warden (For Girls)

  3. Stenographer Grade III

  4. Nurse

  5. Lab Assistant 

নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল - 
  • Assistant (Finance & Accounts)
আবেদনকারীর বয়স : বয়স হতে হবে 27 বছরের নিচে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কমার্সে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করতে হবে। এছাড়াও Accounting Software এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
মাসিক বেতন : লেভেল 4 অনুযায়ী 25,500/- টাকা থেকে শুরু। 

  • Assistant Warden ( For Girls)

আবেদনকারীর বয়স : বয়স হতে হবে 27 বছরের নিচে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ করতে হবে। এছাড়াও উক্ত পদের সমমান কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা রাজ্য কিংবা কেন্দ্র স্তরে। 

মাসিক বেতন : লেভেল 4 অনুযায়ী 25,500/- টাকা থেকে শুরু। 

  • Stenographer (Grade – III)  
আবেদনকারীর বয়স : বয়স হতে হবে 27 বছরের নিচে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং স্পিড ভালো হতে হবে এবং সঙ্গে সরকার কিংবা প্রাইভেট সেক্টরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

মাসিক বেতন : লেভেল 4 অনুযায়ী 25,500/- টাকা থেকে শুরু। 

  • Nurse
আবেদনকারীর বয়স : বয়স হতে হবে 27 বছরের নিচে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : নার্সিং এ B.SC পাশ করতে হবে এবং নার্সিং এ রেজিস্ট্রার থাকতে হবে এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 

মাসিক বেতন : লেভেল 4 অনুযায়ী 25,500/- টাকা থেকে শুরু। 

  • Lab Assistant -7 টি শূন্যপদ 
 আবেদনকারীর বয়স : বয়স হতে হবে 27 বছরের নিচে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। 

মাসিক বেতন : লেভেল 3 অনুযায়ী মাসিক বেতন 21,500 টাকা থেকে শুরু। 

আবেদন পদ্ধতি : প্রার্থীদের রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। নিচে আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 
2. পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
3.আধার বা ভোটার কার্ড
4. জাতিগত সংশয় পত্র 
5. পাসপোর্ট সাইজের ছবি 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপির উপর নিজের সই করতে হবে এবং তার পর তা জমা করতে হবে। 

আবেদন জমা করার শেষ তারিখ : 11-03-2022 পর্যন্ত। 

আবেদন জমা করার ঠিকানা : to the Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block-LA, Plot-3B, Sector-III, Salt Lake City, Kolkata-700106

https://www.nift.ac.in/kolkata/
আবেদন ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে হলে কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 

Official Website : Click Here 
Official Notification : Click Here
Application Form : Click Here

👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel