রাজ্যে দিনে দিনে বাড়ছে বেকারত্বের হার। তার মধ্যে রাজ্যের একের পর এক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। শুধু থমকে না একের একের এক দূর্নীতি গ্রস্ত রয়েছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া।WBSSC-র শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ ডি তেও দূর্নীতির স্বীকার হয়েছে। এবার ফের WBSSC-র গ্রুপ সি পদে নিয়োগের বিরাট দূর্নীতির স্বীকার, আজ ফের নয়া নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কর্তৃক নির্দেশ জারি করে জানানো হয়েছে, রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া গ্রুপ সি পদের মধ্যে শতাধিক গ্রুপ সি চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট।
গত কয়েকদিন আগে WBSSC-র মাধ্যমে নিয়োগ হওয়া গ্রুপ ডি তে শতাধিক পদে চাকরি বাতিল হয়েছে। দীর্ঘদিন পর আদালতে মামলা চললে শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। পাশাপাশি অবিলম্বে বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কলকাতার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভুয়ো নিয়োগ হওয়া কর্মীদের মাসিক বেতন বাবদ এতদিন যে টাকা খরচ হয়েছে, তা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বেতন উদ্ধারের জন্য School DI দের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে গ্রুপ- ডি নিয়োগ দুর্নীতি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে. বাগের নেতৃত্বাধীন কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আজ ফের WBSSC-র গ্রুপ সি পদে 350 জনের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, WBSSC-র মাধ্যমে নিয়োগ হওয়া স্কুল গ্রুপ সি পদে মোট 350 জনের ভুয়ো নিয়োগের কারনে চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট তরফে জানানো হয়েছে, মেয়াদ উত্তীর্ন প্যানেল থেকে বেআইনি ভাবে 350 জনের নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট।
WBSSC-র মাধ্যমে নিয়োগ হওয়া গ্রুপ ডি পাশাপাশি গ্রুপ সি পদেও শুধু চাকরি বাতিল না তার পাশাপাশি এতোদিন যাবত যা বেতন পেয়েছে তা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফে আরও জানানো হয়েছে, বাতিল হওয়া প্রার্থীর কাছ থেকে বেতন পুনরুদ্ধার করবে DI সাহেবরা। গ্রুপ ডি মতোই একই নির্দেশ দান করে কলকাতা হাইকোর্ট।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
