চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর। রাজ্যের কোর্টে (Court) 500 শূন্য পদে Group C পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য হাই কোর্ট নিয়োগের সংশ্লিষ্ট বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের স্থায়ীভাবে বসবাস করে এমন সকল চাকরি প্রার্থী কোর্টের Group C পদে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবরটি বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। যে সকল চাকরি প্রার্থী রাজ্য কোর্টে Group C পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত আলোচনা করা হল -
আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী কোর্টের 500 শূন্যপদের Group C পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন জমার শেষ তারিখ 04-04-2022 অবধি।
আবেদন পদ্ধতি Step By Step :
1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
2.তারপর 'Reqruitment 'অপশন ক্লিক করতে হবে
3.তারপর সংশ্লিষ্ট নিয়োগের 'Notification No. 1/2022 to 8/2022' ক্লিক করতে হবে
4.অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে
5. পাসপোর্ট সাইজের ছবি ও সই আপলোড করতে হবে
6. ফাইনাল সাবমিট করতে হবে
7. শেষে আবেদন ফর্মের প্রিন্ট আউট করতে হবে
কীভাবে নিয়োগ করা হবে :
প্রার্থীদের তিনটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্নের 50 নম্বরের পরীক্ষা, দ্বিতীয় কম্পিউটার টেস্ট এর 30 নম্বরের পরীক্ষা ও শেষে 20 নম্বরে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে।
কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :
- Stenographer Grade 3 - 64 Posts
- Junior Assistant - 173 Posts
- Typist - 104 Posts
- Field Assistant - 39 Posts
- Examiner - 43 Posts
- Copyist - 72 Posts
- Record Assistant - 34 Posts
- Process Server - 63 Posts
মোট 500 শূন্যপদে নিয়োগ করা হবে
আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে
উপরে উল্লেখিত পদ গুলি আলাদা আলাদা হলেও সব গুলি Group C লেভেলের। তাই স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ এবং অন্যান্য পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। এছাড়াও প্রত্যেক পদে আবেদন করতে প্রার্থীকে Technical Qualification বা কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
আবেদন করতে বয়সসীমা :
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদনের তারিখ সমূহ
অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে 3 মার্চ 2022 থেকে এবং আবেদন চলবে 4 এপ্রিল 2022 পর্যন্ত।
More Job : পশ্চিমবঙ্গের Bank এ প্রচুর Group D নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel
