পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে প্রচুর গ্রুপ ডি নিয়োগ। জেলায় চাকরি। WB Bank Group D Job।



পশ্চিমবঙ্গের সরকারি ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক?  তাহলে আপনার জন্য বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের জেলার শাখায় প্রচুর ব্যাঙ্ক গ্রুপ ডি (Group D) নিয়োগ করা হবে। শুধু উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে রাজ্যের সরকারি ব্যাঙ্কে সরাসরি গ্রুপ ডি (Group D) পদে চাকরি পেয়ে যান। যে সকল চাকরি প্রার্থী ব্যাঙ্কে গ্রুপ ডি (Group D) পদে চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -


শূন্যপদের নাম : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ ডি ( Group D) পদে নিয়োগ করা হবে। 


আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে  :

যে সকল চাকরি প্রার্থী ব্যাঙ্কে গ্রুপ সি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে ইংরেজিতে লেখা ও সাধারণ জ্ঞান থাকতে হবে। 


আবেদনকারীর বয়সসীমা 

01-01-2022 অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 24 বছর। এছাড়াও এসসি ও এসটি দের জন্য 5 বছর , ওবিসিদের জন্য 3 বছর এবং প্রতিবন্ধীদের জন্য 15 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। 


আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন জমা করবেন? 

যে সকল চাকরি প্রার্থী ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্র পাওয়া যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দক্ষিণ 24 পরগণার সমস্ত শাখায়।


আবেদন পত্র জমা করার শেষ তারিখ :

অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার শেষ তারিখ হল 11-03-2022 এর মধ্যে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

প্রথমে উপরে উল্লেখিত শাখা গুলি থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। তার সঙ্গে নিচের উল্লেখিত ডকুমেন্টস জমা করতে হবে 

1.পাসপোর্ট সাইজের ছবি 

2. বয়সের প্রমাণপত্র 

3. বসবাস প্রমাণিত বা পরিচয় পত্র 

4. প্যান কার্ড

5. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

6. স্কুল বা সর্বশেষ প্রতিষ্ঠানের লিভিং সার্টিফিকেট 

7. জাতিগত সংশয় ( যদি থাকে) 

8. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ( যদি থাকে) 

9. এছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক কোনো ডকুমেন্টস 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপির উপর নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 

আবেদন পত্র জমা করার ঠিকানা :সহকারী মন্ডল প্রমুখ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কল অফিস, দক্ষিণ 24 পরগণা, পদ্মপুকুর মোড়, বারুইপুর, কলকাতা, 700144। খামের উপর ' সাব - অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদের জন্য দরখাস্ত ' 2021 - 22 লিখতে হবে। www.pnbindia.in

More job : মাধ্যমিক পাশে SDO অফিসের ব্লকে ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 

★ যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই দক্ষিণ 24 পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি তবে ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ সম্পন্ন করা হবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 


Official Notification : Download Here

Official Website : Click Here


প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel