পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। রাজ্যের পোস্ট অফিসে (Post Office) সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে (WB Post Office) শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পোস্টাল সার্কেল ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে পোস্টাল এজেন্ট(Postal Agent) পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে যদি মাধ্যমিক পাশ যোগ্যতা থাকে। যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসে পোস্টাল এজেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
শূন্যপদের নাম : পোস্টাল এজেন্ট ( Postal Agent)
শিক্ষাগত যোগ্যতা : যে সকল পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী পোস্ট অফিসে (Post Office) পোস্টাল এজেন্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে।
আবেদনলারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি।
কীভাবে আবেদন করবেন?
যে সকল পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আরও জেনে নিন।এছাড়াও নিচের দেওয়া ইমেইল এড্রেসেও সমস্ত ডকুমেন্টস ইমেইল করে আবেদন করতে পারেন।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : আবেদন পত্র জমা করার শেষ তারিখ হলো, যেদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার থেকে ১০ দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। বিজ্ঞপ্তি জারি করেছে ২২-০৩-২০২২ তারিখে।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
১/- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
২/- মাধ্যমিকের মার্কশিট
৩/- এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে দিতে পারেন
৪/- আধার ও ভোটার কার্ড
৫/- পাসপোর্ট সাইজের ছবি
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস উপরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস এ নিজের সই করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি তবে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
More Job : পশ্চিমবঙ্গের জেলায় GRS পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি।
আবেদন করতে যোগাযোগ করুন :
ফোন নম্বর : (০৩৩) ২৫৫৬ ৭৮৭৭
অফিসিয়াল ওয়েবসাইট : indiapost.gov.in
Email : dokolkatanorth.wb@indiapost.gov.in
এছাড়াও সরাসরি যোগাযোগ করুন : Govt. Of India, Department Of Post, O/o the SSPOs, North Kolakta Division, 5A Indra Biswas Road, Kolakta-700037।
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel

