উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক(GRS)- একাধিক শূন্যপদে নিয়োগ। WB Govt Job।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের জেলায় গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। নিজের জেলায় গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সমস্ত চাকরি প্রার্থী গ্রাম রোজগার সহায়ক(GRS) পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে -





কীভাবে আবেদন জমা করতে পারবে? 

যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। যে কোনো রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবে। নিচে আবেদন পত্র পাঠানোর ঠিকানা দেওয়া হবে সেখানে আবেদন পত্র জমা করতে হবে। 



আবেদন পত্র গ্রহণ শুরু হবে ২১-০৩-২০২২ তারিখ থেকে এবং আবেদন পত্র জমার শেষ তারিখ ২৯-০৩-২০২২ তারিখ পর্যন্ত। সরকারি অফিস ছুটির দিন ছাড়া বাকী দিনে আবেদন পত্র সরাসরি অফিসে জমা করতে পারবেন।


আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন :

১/- প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করবেন। তারপর আবেদন পত্রটি ঠিক মতো পূরণ করবেন। 

২/-মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র 

৩/- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

৪/-জাতিগত সংশয় পত্র 

৫/-Computer Certificate 

৬/-পরিচয় পত্র (আধার/ভোটার কার্ড)

৭/-অন্যান্য (যদি থাকে)

৮/- ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে জমা করতে হবে। 


কীভাবে নিয়োগ করা হবে :

 যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করে। অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে শেষে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় নাম আসলে তাদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। 



শূন্যপদের নাম : গ্রাম রোজগার সহায়ক (GRS) 


শূন্যপদের সংখ্যা : সংশ্লিষ্ট ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলিতে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : গ্রাম রোজগার সহায়ক ( GRS) পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সায়েন্স বা ভোকেশনাল থেকে সঙ্গে ফিজিক্স ও অঙ্কে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। 


এছাড়াও টেকনিক্যাল যোগ্যতা হিসেবে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 


এছাড়াও প্রার্থীকে সেই ব্লকের বাসিন্দা হতে হবে যে ব্লকে নিয়োগ করা হবে। 


আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১-২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন পাঠানোর ঠিকানা : The Office Of The Programme Office and Block Development Office, Ranibandh, Bankura. www.bankura.gov.in

More Job :পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 


Official notification : Click Here

Official Website :www.bankura.gov.in


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel