পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর WBSSC মাধ্যমে ফের রাজ্যে প্রচুর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন । রাজ্য প্রাইমারি থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে রাজ্যে কোন ক্ষেত্রে শিক্ষকের শূন্যপদ খালি থাকবে না। আগামী কিছু দিনের মধ্যে রাজ্যে কয়েক হাজার শূন্যপদে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে।
গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেই ঘোষণা করে বলেন, রাজ্যে খুব দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে WBSSC থেকে TET পর্যন্ত অর্থাৎ রাজ্যের প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে আপার প্রাইমারি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিটি স্তরে যত সমস্ত শূন্য পদে রয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এমনটাই আশ্বাস দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এমনটা ঘোষণা হওয়ার পিছনে অভিজ্ঞ মহলের অনুমান যে,গত কিছুদিন ধরে ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে নানা WBSSC ও TET প্রার্থীদের বিক্ষোভ দেখা দিয়েছিল। চাকরি প্রার্থীরা নানাভাবে পথে-ঘাটে, সরকারি অফিসের সামনে নানাভাবে আন্দোলন করেছিল যে দ্রুত নিয়োগ চাই। ঠিক তার পরিপ্রেক্ষিতে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার যেখানে রাজ্যের প্রতিটি স্তরের শিক্ষক পদের জন্য যে সমস্ত শূন্যপদ রয়েছে সমস্ত শূন্যপদ আগামী কিছুদিনের মধ্যে পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে এমনটাই আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী।
More Job: রাজ্যের সরকারি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
এদিকে গত কয়েকদিন আগেই প্রাইমারি শিক্ষা পর্ষদের তরপে লঞ্চ হওয়া নতুন ওয়েবসাইট ইঙ্গিত দেয় যে রাজ্যে শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হতে পারে বা রাজ্যের নতুন করে আবার টেট পরীক্ষা এবং সঙ্গে 2017 সালের যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রার্থীরা পাস করেছে তাদের নিয়োগ সংক্রান্ত আপডেট আসতে চলেছে। এমনকি এসএসসির নিয়োগ সংক্রান্ত আপডেট আসতে পারে এমনটাই জানা গিয়েছে।
More Job : শিক্ষা দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগে খুবই ধীর গতি রাজ্য। সেই কারণে রাজ্যের গতি আনতে নতুন ওয়েবসাইট থেকে শুরু করে নতুন চেয়ারম্যান গঠন করা হয়েছে। যেখানে থেকে অনুমান করা হচ্ছে, রাজ্যে ফের নয়া করে WBSSC এর মাধ্যমে শিক্ষক নিয়োগ এবং TET পরীক্ষার মাধ্যমে আবারও প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।

.jpg)