রাজ্যের স্বাস্থ্য ও খাদ্য দপ্তরে 12 হাজার চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ। বিস্তারিত পড়ুন।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট ঘোষণা। রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য 1 যুগ পরে ফের বিরাট সংখ্যায় কর্মী নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের সরকার কর্তৃক জানানো হয়েছে, রাজ্যে মোট 12 হাজার শূন্যপদে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করবে সরকার এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার কর্তৃক। এদিন সংবাদ মাধ্যমে সরাসরি লাইভে এসে এমনটা জানানো হয়েছে। WB Govt Contractual Job under Food and Health Department ।




এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানায়, রাজ্যে মোট প্রায় 12 হাজার চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন রাজ্য মন্ত্রী সভা বৈঠক শেষে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী মাননীয়   পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে সরাসরি এসে ঘোষণা করেন। তিনি জানান এই সমস্ত চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে রাজ্যের খাদ্য দপ্তর(WB Food Department)  ও রাজ্যের স্বাস্থ্য দপ্তরে(WB Health) । এই সমস্ত চুক্তি ভিত্তিক কর্মী অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। 


তিনি আরও জানান, মোট প্রায় 12 হাজার শূন্যপদের মধ্যে 11,551 জন কর্মী নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এবং 342 জন কর্মী রাজ্যের খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে। এই কর্মী কয়েক বছরের জন্য অস্থায়ী হিসাবে রাজ্যর প্রকল্পের কাজ সামলাতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী চাকরির সময়সীমা বাড়াতেও পারে এমনটাই জানানো হয়েছে। 


রাজ্যের খাদ্য দপ্তরে ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে এই সমস্ত কর্মী নিযুক্ত করা হবে। সাধারণত স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছাতে এই সমস্ত চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মী(Health Workers)  নিয়োগ করা হবে। এবং রাজ্যের খাদ্য দপ্তরে মোট 342 জন ডাটা এন্ট্রি অপারেটর( Data Entry Operator)  পদে নিয়োগ করা হবে। রাজ্যের নব নির্মিত 'দুয়ারে রেশন ' প্রকল্পের বিভিন্ন কাজে ডাটা এন্ট্রির কাজ করতে নিয়োগ করা হবে। 


এও জানানো হয়েছে, সাধারণত রাজ্যের গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য দপ্তরে রেশন সম্মন্ধীয় পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে গোটা রাজ্যে প্রায় 12 হাজার নিয়োগ করা হবে। তবে কীভাবে নিয়োগ করবে তা এখনো জানানো হয়নি। অফিসিয়াল আপডেট আসলে আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো। 


এছাড়াও আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে পারেন। নিচে লিঙ্ক দেওয়া হবে। www.wbhealth.gov.in

www.wbfood.gov.in


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel