দীর্ঘ 2 বছর পার হলো করোনার কালে। বন্ধ ছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় বেকারত্বোর হার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই একে একে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলেছে বিভিন্ন সরকারি দপ্তর। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ রেল ফের প্রচুর লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি বিরাট সুযোগ। পশ্চিমবঙ্গের রেলে চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। যে সমস্ত চাকরি প্রার্থী রেলে নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে শেষ অবধি পড়বেন।
শূন্যপদ : 2900 পদে নিয়োগ করা হবে। আরও বিশদ জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।
কীভাবে আবেদন করবেন?
যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের রেলের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। RRCER.COM এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের তারিখ সমূহ : অনলাইনে আবেদন গ্রহন শুরু হয়েছে 11 এপ্রিল 2022 থেকে এবং আবেদন গ্রহন চলবে 10 মে 2022 পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত বেকার যুবক যুবতী উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। কিছু কিছু পদের জন্য অষ্টম পাশ করলে আবেদন করতে পারবে। আরও বিস্তারিত অফিসিয়াল নোটিশ থেকে দেখেনিবেন।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 বছরের উর্ধে।
নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কীভাবে নিয়োগ করা হবে তা অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়নি তবে মেধা তালিকা প্রস্তুত করে নিয়োগ করা হবে।
কোন কোন ডিভিশনে নিয়োগ করা হবে : হাওড়া, শিয়ালদহ, লিলুয়া, কাচরাপাড়া, মালদা, আসানসোল, জামালপুর ডিভিশনে মোট 2900 পদে নিয়োগ করা হবে।
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন আরও বিস্তারিত।
Official Notification : Click Here
Official Website : Click Here
👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel

