রাজ্যে শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ছে । বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের হার বৃদ্ধির আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । বুধবার থেকে রাজারহাটে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ।
অন্যদিকে শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিল ' অতিমারীতে শিক্ষার হাল ' সংক্রান্ত এক আলোচনাসভা । সেই সভার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, রাজ্যে 500 টির বেশি বেসরকারি স্কুল হয়েছে । 11 টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি হওয়া । বেসরকারি স্কুল, কলেজ তৈরি করতে চায় অনেকেই । ইতোমধ্যেই রাজ্যে উচ্চ শিক্ষায় বিনিয়োগ হয়েছে 11 হাজার কোটি টাকা । স্কুল শিক্ষায় বিনিয়োগ হয়েছে 1 হাজার 500 কোটি টাকা । স্কুল শিক্ষায় আরও 1 হাজার 200 ।কোটি টাকা এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে 2 হাজার 500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে । এই তথ্যই বলে দিচ্ছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ঊর্ধ্বমুখী । বিনিয়োগের জন্য সব ধরনের পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে এবং বিনিয়োগের পক্ষে উপযুক্ত পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে বলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন ।
গত 1 দশকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের এই তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রী বলেছেন, "মুখ্যমন্ত্রী চান,সকলের কাছে শিক্ষা পৌঁছে দিতে । সেই লক্ষ্যে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে রাজ্যে শিক্ষার বিস্তার ঘটানো । শিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের জন্য গত এক দশক ধরে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে । ফলে শিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ায় একাধিক বেসরকারি সংস্থা আগ্রহ দেখাচ্ছে । শিক্ষা ক্ষেত্রকে বেসরকারি করার পরিকল্পনা নিয়ে যে সরকার এগােচ্ছে তা আলোচনাসভার পরিবেশ দেখেই বোঝা গিয়েছে অতিমারীতে শিক্ষার হাল ' শীর্ষক আলোচনার উদ্বোধন ছাড়াও এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ানে যাদবপুর, কলকাতা ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এদিন একাধিক বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্র ( মৌ ) স্বাক্ষরিত হয় । মোট 15 টি মৌ স্বাক্ষরিত হয়েছে এদিন । এই মৌ স্বাক্ষরের মধ্যে দিয়ে রাজ্যে 2 হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হবে বলে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ।
More Job : রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শেষ তারিখ 26 এপ্রিল।
এদিকে এদিন আলোচনায় অংশ নেন দেশি - বিদেশি শিক্ষাবিদ , স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা । এই আলোচনাসভার চেয়ারম্যান হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি হয় নেওটিয়া রাজ্যের শিক্ষা দপ্তর এই অনুষ্ঠানের উদ্যোগ নিলেও তাৎপর্যপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর বদলে দেশি - বিদেশি বিশিষ্টজনদের উত্তরীয় পরিয়ে মঞ্চে স্বাগত জানাতে দেখা যায় শিল্পপতি হর্ষ নেওটিয়াকে । এটাও তাৎপাপূির্ণ বলে মনে করা হচ্ছে ।
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে জেলায় জেলায় প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

