পশ্চিমবঙ্গের জেলায় ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের জেলার ভূমি ও ভূমি সংস্করণ ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেভেনু অফিসার, রেভেনু ইনস্পেকটর ও আমিন পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, অস্থায়ী ও চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের উক্ত জেলা থেকে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
কী কী শূন্যপদে নিয়োগ করা হবে -
1.রেভেনু অফিসার (Revenue Officer)
2.রেভেনু ইন্সপেক্টর ( Revenue Inspector)
3.আমিন (Amin)
কীভাবে আবেদন করবেন তা নিচে উল্লেখ করা হবে -
ভূমি ও ভূমি সংস্করণ ডিপার্টমেন্টে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত ডিটেইলস পূরণ করে আবেদন পত্রের সঙ্গে পদ সম্পর্কীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে আবেদন পত্র জমা করতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে :
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে জেলার সিলেকশন কমিটির মাধ্যমে।
মাসিক বেতন : বিভিন্ন পদের জন্য মাসিক বেতন আলাদা আলাদা। রেভেনু অফিসার পদের জন্য মাসিক বেতন 15000,রেভেনু ইন্সপেক্টর পদের জন্য 12000 এবং আমিন পদের জন্য 10000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন?
1.মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.জাতিগত সংশয় পত্র
4. পাসপোর্ট সাইজের ছবি
5.পিপিও
6. 5 টাকার পোস্টাল স্ট্যাম্প
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে পারবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা ও শেষ তারিখ :District Magistrate and Collector, Hooghly.
আবেদন জমা করার শেষ তারিখ :30/04/2022 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে পারবে।
অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র : ক্লিক করুন
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

%20(1).jpg)