পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর। এবার রাজ্যে ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলার গ্রাম পঞ্চায়েত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ অর্থাৎ MGNREGS এর যাবতীয় কাজ করতে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল -
কীভাবে আবেদন জমা করতে পারবে?
যে সমস্ত চাকরি প্রার্থীরা 100 দিনের কাজের বিভাগে গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। যে কোনো রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবে। নিচে আবেদন পত্র পাঠানোর ঠিকানা দেওয়া হবে সেখানে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন শুরু হয়েছে 18-03-2022 থেকে 27-04-2022 পর্যন্ত। সরকারি অফিস ছুটির দিন ছাড়া বাকী দিনে আবেদন পত্র সরাসরি অফিসে জমা করতে পারবেন।
আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন :
1.প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করবেন। তারপর আবেদন পত্রটি ঠিক মতো পূরণ করবেন।
2.মাধ্যমিকের এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র
3.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4.জাতিগত সংশয় পত্র
5.Computer Certificate
6.পরিচয় পত্র (আধার/ভোটার কার্ড)
7.অন্যান্য (যদি থাকে)
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে জমা করতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে :
যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করে। অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করে শেষে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকায় নাম আসলে তাদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম : MGNREGA - 100 দিনের কাজে -গ্রাম রোজগার সহায়ক (GRS)
শূন্যপদের সংখ্যা : সংশ্লিষ্ট ব্লকের 4 গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : MGNREGA-100 দিনের কাজে-গ্রাম রোজগার সহায়ক ( GRS) পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সায়েন্স বা ভোকেশনাল থেকে সঙ্গে ফিজিক্স ও অঙ্কে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়াও টেকনিক্যাল যোগ্যতা হিসেবে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
এছাড়াও প্রার্থীকে সেই ব্লকের বাসিন্দা হতে হবে যে ব্লকে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে 01-01-2022 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : The Programme Officer and Block Development Officer, Ranibandh, Bankura.
যারা আবেদন করতে ইচ্ছুক এবং আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে ইচ্ছুক তারা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।
Official notification : Click Here
Official Website :https://bankura.gov.in/
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

