অষ্টম পাশে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি। WB Civic Volunteer Reqruitment ।

 পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। বিজ্ঞপ্তি অনুযায়ী, খুব নূন্যতম যোগ্যতায় এই কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Civic Volunteer Reqruitment ।



শূন্যপদের নাম : সিভিল ভলেন্টিয়ার (Civic Volunteer) 


শিক্ষাগত যোগ্যতা : রাজ্য পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে খুব নূন্যতম অর্থাৎ অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা। 


বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 20 বছর এবং সর্বোচ্চ 60 বছর । প্রার্থীকে অবশ্যই ফিজিক্যালি ও মেন্টালি ফিট হতে হবে। 


প্রার্থীর কোনে প্রকার ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করতে অযোগ্য ঘোষণা করা হবে। 


কীভাবে আবেদন করবেন? 

যে সমস্ত চাকরি প্রার্থী সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে সংশ্লিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে। এছাড়াও নিচে উল্লেখিত ঠিকানায় সরাসরি আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন। 


আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করবেন? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. পরিচয় প্রমান - ভোটার /আধার / প্যান / ড্রাইভিং লাইসেন্স 

5. বসবাস প্রমাণ - ভোটার /আধার কার্ড

6. এছাড়াও অন্যান্য যদি থাকে 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে এবং প্রত্যেক ডকুমেন্টস এ নিজের সই করতে হবে। আবেদনের খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF 

CIVIC VOLUNTEER”. 


নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক তাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ ও সময় অফিসিয়াল ওয়েবসাইট এ নোটিশ প্রকাশ করে বা অন্য মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 


আবেদন পত্র জমা করার ঠিকানা বা আবেদন পত্র সরাসরি সংগ্রহ করার ঠিকানা : Office of the Deputy Commissioner of Police, Central Division, Kolkata Police at 138, S. N. Banerjee Road, Kolkata 700013.


আবেদনের শেষ তারিখ : যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে চাই তাদের 26-04-2022 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। উপরে উল্লেখিত ঠিকানার ড্রপ বক্সে।


এছাড়াও সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করে দেখেনিবেন। 



Official Notification + Application Form : Download 

Official Website : www.kolkatapolice.gov.in


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here