পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে গ্রুপ সি নিয়োগ। WB Health New Job

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। রাজ্য স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তি ভিত্তিক হিসেবে গ্রুপ সি লেভেলের পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ। পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে যদি আগ্রহী হয়ে থাকে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী রাজ্যে স্বাস্থ্য বিভাগে চাকরি করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -



শূন্যপদের নাম : গ্রুপ সি - ডাটা ম্যানেজার 


 কীভাবে আবেদন করবেন? 

যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। 



আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. আধার বা ভোটার কার্ড 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. পরিচয় পত্র ( আধার বা ভোটার কার্ড) 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের নিয়োগ করা হবে শুধু ইন্টারভিউ এর মাধ্যমে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। ইন্টারভিউ এর তারিখ, সময় ও আরও যাবতীয় আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হবে। 


শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে কমপক্ষে 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। 


আবেদনকারীর বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। 

More Job : অষ্টম পাশে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবে 


Official Notification : Click Here


Official Website : Click Here


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel