পশ্চিমবঙ্গে পিয়ন পদে একাধিক নিয়োগ। WB Job Reqruitment 2022।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। রাজ্যের জেলায় একাধিক শূন্যপদে পিয়ন(Peon) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অফলাইনে আবেদন গ্রহন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 31 মার্চ 2022 থেকে এবং আবেদন গ্রহণের শেষ তারিখ 9 এপ্রিল 2022। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তারা যোগ্য বলে ঘোষিত হলে তাদের নিজের জেলার সংশ্লিষ্ট অফিসে চাকরি করতে হবে। এমনকি সঙ্গে ভালো অঙ্কের মাসিক বেতনও দেওয়া হবে। সবমিলিয়ে চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ। আবেদন করতে ইচ্ছুক হলে শেষ অবধি পড়বেন নিচে শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় আলোচনা করা হল -




কীভাবে আবেদন করবেন? 

যে সকল চাকরি প্রার্থী পিয়ন পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। আবেদন পত্র 9 এপ্রিল 2022 তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। 



আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 

1. সঠিক ভাবে আবেদন পত্র পূরণ করে তার সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। 

2. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্রের জেরক্স কপি। 

3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি। 

4. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

5. পরিচয় পত্র (আধার /ভোটার কার্ড) 

6. এছাড়াও অন্যান্য যদি থাকে 


উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সঙ্গে নিজের সই করে জমা করতে হবে।


শূন্যপদের নাম : পশ্চিমবঙ্গের ব্যাঙ্কে পিয়ন কর্মী 


শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। 


আবেদনকারীর বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। এছাড়াও ওবিসিদের জন্য 3 বছর এবং এসসি ও এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে। 


চাকরির স্থান : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার Punjab National Bank এর অফিসে। 


মোট শূন্যপদ: 14 টি 


আবেদন পত্র জমা করার ঠিকানা : Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan - 713103। 

More Job : অষ্টম পাশে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন। 


Official Notification : Click Here

Official Website : Click Here


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel