WB Tet: টেট ২০১৭ সালের নিয়োগ ও নয়া টেট নিয়ে সবুজ সংকেত। WBBPE.ORG

 পশ্চিমবঙ্গের হবু শিক্ষকদের জন্য বিরাট আপডেট। প্রাইমারি টেট ২০১৭ (Primary Tet 2017) সালের নিয়োগ নিয়ে দীর্ঘ জল্পনার অবসান হতে চলেছে সঙ্গে প্রাইমারিতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সবুজ সংকেত দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য জোরালো সুখবর। একে প্রথমে প্রাইমারি টেট ২০১৭ (Primary Tet 2017) টেট পাশ প্রার্থীদের ইন্টারভিউ দিয়ে নিয়োগ এবং এর পরে নতুন টেট পরীক্ষা বিজ্ঞপ্তি নিয়ে সবুজ সংকেত। সবমিলিয়ে চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর আসতে চলেছে। 




দীর্ঘ অপেক্ষার পর প্রাইমারি টেট ২০১৭(Primary Tet 2017)  এ বছরের জানুয়ারি মাসের 10 তারিখে অবশেষে ফলাফল প্রকাশ করে। তবে ফলাফল বেরোলেও নিয়োগ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই প্রাইমারি পর্ষদের। এদিকে Primary Tet 2014 সালের সমস্ত জটিলতা শেষ হতেই নতুন নিয়োগের সবুজ সংকেত পাওয়া যাচ্ছে। এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একের পর এক ভাবে প্রার্থীদের মধ্যে আশা জাগিয়ে চলেছে। গত কয়েক দিন আগে তিনি জানিয়েছিলেন, আগামী কিছুদের মধ্যে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। 


এদিকে দীর্ঘদিন হয়ে গেলেও প্রাইমারি টেট ২০১৭ ( Primary Tet 2017) সালের নিয়োগ সম্মন্ধে কোনো আপডেট না আসা এমনকি এই নিয়োগ না হলে পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে না তাই চাকরি প্রার্থী মহলে ইতিমধ্যে নতুন নিয়োগের ক্রমাগত দাবি করেই চলেছে হবু শিক্ষক ও শিক্ষিকারা। এনিয়ে রাজ্য সরকার সরাসরি মুখ না খুললেও তারা খুব শীঘ্রই যে নিয়োগের পথে হাঁটছেন , এ নিয়ে কোনো সন্দেহ নেই । এবার রাজ্যে পুরোপুরি স্বচ্ছভাবে এবং দুর্নীতিমুক্ত রেখে প্রকাশ করা হয়েছে প্রাথমিক টেট এর ফলাফল ( Primary TET 2017 Result ) মূলত এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ( WBBPE ) সভাপতি মানিক ভট্টাচার্য । এবং তিনি এও দাবি করেছেন যে রাজ্যে এর পর মুহূর্তে বাকি নিয়োগও হবে পুরোপুরি ঠিকঠাকভাবে । হয়তো সে কারণেই একটু ধীর গতি সৃষ্টি হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ।


এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি দুজনই তৎপর নিয়োগের ব্যাপারে । অন্যদিকে WBBPE এর মতে তাদের ওয়েবসাইট তথা প্রাথমিক পর্ষদের ওয়েবসাইট এ বেশ কিছুদিন নানান টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছিল যার কারনে আগের ওয়েবসাইট www.wbbpe.org পরিবর্তন করে নতুন করে www.wbbpe.org.pl ওয়েবসাইটটি খোলা হয়েছে । অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত রাখা হবেনা । 

More Job : এসএসসি-র মাধ্যমে প্রায় 6 হাজার গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। 

অন্যদিকে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে,  এপ্রিল মাসে শেষ সপ্তাহ নাগাদ জানা যাবে রাজ্যে Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ কবে এবং কবেই বা হবে তাদের নিয়োগ । কারণ রাজ্যে টেট এর ফলাফল প্রকাশ করার পর RTI তথা স্ক্রুটিনি এর জন্য যে সময় দেওয়া হয়েছিল তা পূর্ণ হবে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে যার পরই সকল জল্পনা কাটতে পারে । সঙ্গে অতি শীঘ্রই প্রাইমারি টেট বিজ্ঞপ্তি 2022 প্ৰকাশ করা হবে বলে জানা গিয়েছে ।


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel