পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কর্তৃক ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এবার জেলার স্বাস্থ্য বিভাগে SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য কর্মী অফিসে প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এই পদে আবেদন করতে হবে। নিজের জেলার SDO অফিসে চাকরি করার বিরাট সুযোগ। যারা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ সংক্রান্ত যাবতীয় আলোচনা করা হল -
শূন্যপদের নাম : স্বাস্থ্য কর্মী ( Health Workers)
মোট শূন্যপদ : একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। SDO অফিসের বিভিন্ন স্বাস্থ্য অফিস অনুযায়ী শূন্যপদ ভাগ করা রয়েছে তাই শূন্যপদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন।
শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত নিয়োগে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
আবেদন করতে আরও কী কী যোগ্যতা থাকা জরুরি : এখানে যেহেতু স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে তাই শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
আবেদনকারীর বয়সসীমা :সাধারণত বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে কিন্তু ওবিসি,এসসি ও এসটি সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন : যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে অফলাইন আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিক পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা বা যে ব্লক অফিসে নিয়োগ করা হচ্ছে সেখানে ছুটির বাদে জমা করতে হবে এবং সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে ।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক এডমিট কার্ড
2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি
3.কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)
4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড)
5. পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
6.আধার / ভোটার কার্ড
7. বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ
উপরের সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি এবং প্রতিটি ডকুমেন্টস এ নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন গ্রহন শুরু হবে 07-04-2022 থেকে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 22-04-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত BDO অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।
More Job: দূর্গাপুর ইনস্টিটিউট এ প্রচুর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন
Official Notification :CLICK HERE
Application Form : Click Here

