পশ্চিমবঙ্গে সরকারি ভাবে চাকরি করতে চান? এবার নিজের জেলায় পোস্টিং সহ সরকারি চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জেলার খাদ্য দপ্তরের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলে এই পদে আবেদনে যোগ্য। যে সমস্ত বেকার যুবক যুবতী উক্ত পদে আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন -
শূন্যপদের নাম : খাদ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
কীভাবে আবেদন করতে হবে?
জেলার খাদ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের Offline এ সরাসরি কিংবা রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে ছুটির দিন বাদে আবেদন পত্র জমা করতে হবে। Offline Application Form ডাউনলোড করার লিঙ্ক সবথেকে নিচের দিকে দেওয়া হবে অফিসিয়াল নোটিশের সঙ্গে। সেখান থেকে প্রিন্ট আউট বের করে পূরণ করে আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে করতে হবে।
আবেদন গ্রহন শুরু হয়েছে :24-03-2022
আবেদন জমা করার শেষ তারিখ : 18-04-2022
Offline আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত নথিপত্র জমা করতে হবে :
1.প্রথমে Bio-data / Application Form টি যথাযথ ভাবে পূরণ করতে হবে
2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট /সার্টিফিকেট এর এক কপি জেরক্স সঙ্গে সেল্ফ এটাস্টেট
3. এদের মধ্যে যে কোনো একটির -আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স /প্যান কার্ড -জেরক্স কপি সঙ্গে সেল্ফ এটাস্টেট
4.পাসপোর্ট সাইজের 4 কপি ছবি সঙ্গে প্রত্যেকটিতে সেল্ফ এটাস্টেট
5. মাধ্যমিক এডমিট কার্ডের জেরক্স কপি সঙ্গে সেল্ফ এটাস্টেট
6. জাতিগত সংশয় পত্র /প্রতিবন্ধী সার্টিফিকের (যদি থাকে)
7.নিজের এড্রেস প্রুফ
নিয়োগ প্রক্রিয়া : প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা হবে মোট 70 নম্বরের -ইংরেজি (20), অঙ্ক (20) এবং সাধারণ জ্ঞান ও কারেন্ট এফেয়ার্স (30)
কম্পিউটার টেস্ট মোট 20 নম্বরের
ইন্টারভিউ মোট 10 নম্বরের
সর্বোমোট 100 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও প্রতিবন্ধীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার এপ্লিকেশন জ্ঞান থাকতে হবে।
More Job : মাধ্যমিক পাশে একাধিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Recruitment।
যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অফিসিয়াল নোটিশের সঙ্গে আবেদন পত্র পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নোটিশে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র জমা করবেন।
Official Notification +Application Form: Download Now
Official Website : Click Here

