WB Primary Tet : শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ : মানিক ভট্টাচার্য। WBBPE Reqruitment 2022 ।

 পশ্চিমবঙ্গের প্রাইমারি হবু শিক্ষকদের জন্য বিরাট সুখবর।রাজ্যে অবশেষে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন প্রাইমারি শিক্ষা পর্ষদের (WBBPE) সভাপতি মানিন বাবু।   রাজ্যের প্রাইমারি টেট মামলাকারীদের জন্য ফের জোরালো সুখবর । খুব শীঘ্রই 2017 সালের প্রাইমারি টেট(Primary Tet) পরীক্ষার্থীদের নিয়োগ সম্পন্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) । বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক বাবু বলেন, ` পর্ষদ খুব শীঘ্রই গ্রিভান্স লিস্ট বের করে 2014 সালের নিয়োগ সম্পূর্ণ করবে `। 2014 সালের প্রাইমারি টেটের (Primary Tet) মাধ্যমে  16500 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ ।



 এদিকে নিয়োগের বিজ্ঞপ্তির উপর বিরুদ্ধেই কয়েকবার আদালতে মামলা দায়ের করে । 2014 সালের টেটের ( Primary Tet 2014) পরীক্ষার্থীরা মামলাকারীদের অভিযোগ , 2014 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে 6 টি প্রশ্ন ভুল ছিল । আর সেই কারণে ওই বছর 6 টি প্রশ্ন ভুল থাকা সত্ত্বেও বহু টেট পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করলেও অনেকেই সঠিক উত্তর দিয়েও বঞ্চিত হয়েছেন । পরে কলকাতা হাইকোর্টের এই প্রসঙ্গে জানিয়েছিল , ওই 6 টি প্রশ্নের যাঁরা উত্তর দিয়েছিলেন তাঁদের পূর্ণ নম্বর দিতে হবে । আদালতের সেই নির্দেশ মেনেই নিয়োগ সম্পর্কিত কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE) । 


এদিকে পর্ষদ চেয়ারম্যান মানিক বাবু জানান,  কোর্ট পিটিশনারদের নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে । এর মধ্যে অনেকেই নিয়োগ পত্র  পেয়েছেন । এখনও 1050 টি শূন্যপদ হাইকোর্টে মামলাকারীদের জন্য ফাঁকা আছে ।প্রাইমারি পর্ষদের তরফে গত 29 মার্চ কলকাতা হাইকোর্টকে এই আসনের সংখ্যা সম্পর্কেও জানানো হয়েছে । 

More Job : মাধ্যমিক পাশে একাধিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। WB Health Recruitment। 


অন্যদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী 2022 সালের 11 নভেম্বর ঘোষণা করেছিলেন , 2014 সালের প্রাইমারি টেট (Primary Tet 2014) পাশ প্রশিক্ষণপ্রাপ্ত 16500 চাকরিপ্রার্থীকে দ্রুত চাকরি দেওয়া হবে । পাশাপাশি বাকি প্রার্থীদেরও ধাপেধাপে নিয়োগ করা হবে । সেই নিয়োগ এবার সম্পন্ন হবে বলেই মত ওয়াকিবহাল মহলের । এই নিয়োগ সম্পন্ন হলেই পরে নতুন নিয়োগের পথে হাটতে পারে রাজ্য প্রাইমারি শিক্ষা পর্ষদ। 

More Job : রাজ্যের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। 


👉প্রতিদিন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👉Telegram Channel