চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। এবার জাহাজ নির্মান কারখানায় গ্রুপ সি ও ডি পদে শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো যায়গা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে।
নিচে প্রত্যেক শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
1.এসিস্ট্যান্ট -7
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে।
2. ওয়েল্ডার কাম ফিটার -108
শিক্ষাগত যোগ্যতা :SSLC,ITI তে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়েল্ডার এ সর্ব ভারতীয় জাতিয় ট্রেড টেস্টে পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
3.ওয়েল্ডার কাম ফিটার ( প্লাম্বার) -40
শিক্ষাগত যোগ্যতা : SSLC,ITI তে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়েল্ডার এ অল ইন্ডিয়া ন্যাশনাল ট্রেড টেস্টে পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
4. ওয়েল্ডার কাম ফিটার ( মেকানিক মোটর ভেরিকেল / ডিজেল) -8
শিক্ষাগত যোগ্যতা : SSLC,ITI তে জাতিয় ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং মেকানিক মোটর ভেহিকেল অথবা ডিজেলে সর্ব ভারতীয় জাতিয় ট্রেড টেস্টে পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
5.ওয়েল্ডার কাম ফিটার ( ফিটার)-9
শিক্ষাগত যোগ্যতা : SSLC,ITI তে জাতিয় ট্রেড সার্টিফিকেট থাকতে হবে এবং ফিটারে সর্ব ভারতীয় জাতীয় ট্রেড টেস্টে পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
6. সিনিয়র সিপ ড্রাফটমেন -10
শিক্ষাগত যোগ্যতা : মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ 60 শতাংশ নম্বর সহ 3 বছরের কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
7. সিনিয়র সিপ ড্রাফটমেন ( ইলেকট্রনিক্যাল) -4
শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 60 শতাংশ নম্বর সহ 3 বছরের কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
8. সিনিয়র সিপ ড্রাফটমেন ( ইলেকট্রনিকস) -1
শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এ 60 শতাংশ নম্বর সহ 3 বছরের কোর্স সম্পন্ন করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
9.সিনিয়র সিপ ড্রাফটমেন ( ইন্সট্রুমেন্টস) -1
শিক্ষাগত যোগ্যতা : অন্ততপক্ষে 60 শতাংশ নম্বরসহ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
10. জুনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট -মেকানিকাল -2
শিক্ষাগত যোগ্যতা : অন্ততপক্ষে 60 শতাংশ নম্বরসহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্টদের অন্ততপক্ষে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
11.জুনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট ( ইলেক্টি্ক্যাল) -1
শিক্ষাগত যোগ্যতা : অন্ততপক্ষে 60 শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে অন্ততপক্ষে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও জুনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট ( ইলেকট্রনিকস)-1, জুনিয়র টেকনিক্যাল এসিস্ট্যান্ট (ABAP)-1,Laboratory Assistant-1, Laboratory Assistant (Mechanical)-1, স্টোর কিপার -4, জুনিয়র কমার্শিয়াল এসিস্ট্যান্ট -2,ওয়েল্ডার কাম ফিটার -41,ফিটার (ইলেক্ট্রিক্যাল) -10, ফিটার (ইলেকট্রনিকস)-6 ও সিপরাইট ওড -3 টি পদে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে কিংবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন এ আবেদন করার সময় আপনার সমস্ত ডকুমেন্টস এর পাশাপাশি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : অনলাইন টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে অনলাইন টেস্ট পরীক্ষায় পাশ করলে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে তারপর সেই শর্ট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন ফী- আবেদন ফি হিসেবে সাধারন ও ওবিসিদের জন্য 400 টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট ও UPI এর মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে 14 মে থেকে 6 জুন পর্যন্ত।SC/ ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ :ডাউনলোড
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন/অনলাইন আবেদন /রেজিষ্ট্রেশন
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)