মাধ্যমিক পাশে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে 50,000 নিয়োগ। India Post Payment Bank recruitment ।

পশ্চিমবঙ্গের তথা গোটা দেশের বেকার যুবক যুবতীদের জন্য ফের অসাধারণ সুখবর। ভারতীয় ডাক বিভাগের পেমেন্ট ব্যাঙ্কে (India Post Payment Bank) খুবই নূন্যতম যোগ্যতায় দেশের প্রত্যেক জেলা থেকে 50,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যে কোনো যায়গা থেকে ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। অন্যদিকে গ্রামীণ ডাক সেবক পদে মোট প্রায় 39,000 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ চলছে। তারমধ্যে ফের 50,000 শূন্যপদে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে (India Post Payment Bank) এ নিয়োগের অফিসিয়াল নোটিশ জারি করেছে। আরও জানানো হয়েছে, শুধু মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ তথা দেশের যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। 



শূন্যপদের নাম : ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে (India Post Payment Bank) এ কর্মী নিয়োগ নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম যোগ্যতা বা মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


কীভাবে আবেদন করবেন? 

ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক বা IPPB এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়াও নিচে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের উল্লেখিত লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। 


কী কাজে নিযুক্ত করা হবে? 

অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য সঞ্চয় প্রকল্প চালু করা ছাড়াও এখনে বেশ কিছু পরিষেবা দিচ্ছে আইপিপিবি(IPPB) । সেই তালিকায় আছে আধারের সঙ্গে মোবাইল ফোন ও ই - মেল সংযোগ , শিশুদের আধার , বিভিন্ন সংস্থার গৃহ ঋণ ও গাড়ি ঋণ প্রকল্প বিক্রি , স্বাস্থ্য বিমা পলিসি বিক্রি , আধার সংযোগের মাধ্যমে লেনদেন , টাকা বা ফান্ড ট্রান্সফার প্রভৃতি । এই কাজগুলি মূলত করে থাকেন গ্রামীণ ডাকসেবক ও পোস্টম্যানরা । পশ্চিমবঙ্গে প্রায় 2,500 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য । তাঁরা যেমন এই কাজগুলি করবেন , তেমনই বিজনেস করেসপন্ডেন্টদেরও এই কাজের অনুমতি দেওয়া হবে । ডাকবিভাগ সূত্রে খবর , প্রথমেই আধার সংক্রান্ত পরিষেবার দায়িত্ব দেওয়া হবে না এই কর্মীদের । তাঁরা ঋণ প্রকল্প ও বিমা প্রকল্পগুলি বিক্রি করবেন । ধাপে ধাপে তাঁদের আধার সংক্রান্ত কাজ করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে বায়োমেট্রিক সুবিধা দিতে ডিভাইস দেওয়া হবে ।


কীভাবে নিয়োগ করা হবে? 

আইপিপিবি এই কাজের জন্য যাঁদের নিয়োগ করবে , তাঁদের পাঁচ হাজার টাকা জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে । এই টাকা ফেরতযোগ্য ৷ পাশাপাশি প্রসেসিং ফি বাবদ প্রায় 1,100 টাকা জমা করতে হবে , যা ফেরত পাওয়া যাবে না । 18 বছর বয়স হলেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এই কাজের সুযোগ পাবেন যে কেউ । তবে কাজের মান সঠিক না হলে সংশ্লিষ্ট কর্মীর লাইসেন্স বাতিল করার অধিকার থাকবে ব্যাঙ্কের। 


এদিকে ইতিমধ্যেই ভারতীয় ডাকবিভাগ প্রায় 39 হাজার গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের কথা ঘোষণা করেছে । তাহলে কেন নতুন করে ব্যবসায়িক প্রতিনিধি নিয়োগের কাজ শুরু হচ্ছে ? ডাকবিভাগের কর্তারা বলছেন , আইপিপিবি’র(IPPB) উপর আরও বেশি করে আর্থিক পরিষেবা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হতে পারে । কারণ ইতিমধ্যেই এই ব্যাঙ্ক ঢেলে সাজতে 820 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র । অন্যদিকে পোস্ট অফিসে কাজের দিনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলে । ব্যবসা সহায়ক বা প্রতিনিধিরা দিনের যে কোনও সময় এই কাজ করতে পারবেন । তাতে ব্যবসা বাড়বে ব্যাঙ্কের ।

Official Notification : Click Here

Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here