রাজ্যে ক্যাশিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Cashier Job Reqruitment 2022।

 চাকরি প্রার্থীদের জন্য ফের এক নয়া সুখবর। রাজ্যে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। আবেদনকারী ছেলে কিংবা মেয়ে উভয় হতে পারে। পশ্চিমবঙ্গে নয়া জেলার সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে এই কর্মী নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী ক্যাশিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন। WB Cashier Reqruitment 2022।



শূন্যপদের নাম : ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে (WB Cashier Reqruitment) 


কীভাবে আবেদন পত্র জমা করবেন ও আবেদন পত্র সংগ্রহ করবেন?

পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে অফলাইন ও পত্র সংগ্রহ করতে পারবে দুটি স্থান থেকে। সমিতির অফিস কিংবা B.D.O অফিসের কো অপারেটিভ অফিস থেকে 60 টাকার বিনিময়ে আবেদন পত্র সংগ্রহ করে সরাসরি ওই অফিসে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে। আবেদন পত্র যথাযথ ভাবে পূরণ করার পর তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি জমা করতে হবে। আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন 17/05/2022 থেকে 02/06/2022 তারিখে দুপুর 12 টা থেকে বিকেল 4 টার মধ্যে। এছাড়াও BIODATA নিজের হাতে লিখেও আবেদন পত্র হিসেবে জমা করতে পারেন। 


আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন জমা করতে পারবে 06/06/2022 তারিখ পর্যন্ত। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন? 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 


2. মাধ্যমিক পাশ মার্কশিট বা সার্টিফিকেট


3. আরও উচ্চ যোগ্যতা থাকলে 


4. পরিচয় পত্র 


5. পাসপোর্ট সাইজের ছবি 


6. বাসিন্দা প্রমান 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট বা MS Word, MS Excel এর কাজ জানতে হবে। 


আবেদনকারীর বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর। এছাড়াও SC,ST ও OBC দের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


মাসিক বেতন : প্রতি মাসে বেতন হিসেবে 7,000 টাকা দেওয়া হবে। 


আবেদন জমা করার ঠিকানা : সম্পাদক, বরদাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, গ্রাম বরদাপুর, পোস্ট অফিস : বরদাপুর, থানা : পাথর প্রতিমা, জেলা :দঃ 24 পরগণা, 743371। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 


অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here