পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ একটি সুখবর। রাজ্যের শুধু অষ্টম পাশে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গ্রুপ-ডি পদে খালি পদ পূরণ করা হবে। অষ্টম পাশ করে রয়েছে এমন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ্যের কৃষি বিভাগে গ্রুপ-ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন। WB Group-D Recruitment 2022।
শূন্যপদের নাম : কৃষি বিভাগে গ্রুপ-ডি (Group-D)
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী গ্রুপ-ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অষ্টম পাশের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
আবেদনকারীর বয়সসীমা : যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স 01/01/2022 অনুযায়ী নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : যদি সংশ্লিষ্ট গ্রুপ-ডি পদে নিযুক্ত হন তাহলে মাসিক বেতন 10,000 টাকা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী গ্রুপ-ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিজের সমস্থ ডিটেইলস দিয়ে Biodata বানাতে হবে। তার সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে অফলাইনের মাধ্যমে জমা করতে হবে।
আবেদনের তারিখ ও সময় : যারা অফলাইনে আবেদন জমা করতে চান? তাদের আগামী 27/05/2022 তারিখের আগে আবেদন পত্র বা Biodata সরাসরি নিচের উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে। আবেদন জমা করার সময় হলো সকাল 11 থেকে বিকেল 4 টা পর্যন্ত। ছুটির দিন বাদে বাকি দিনে জমা করতে পারবে।
আবেদন পত্র বা Biodata-র সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3.জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
4.বায়োডাটা
5. পাসপোর্ট সাইজের ছবি
6. আধার/ভোটার কার্ড
7. অন্যান্য যদি থাকে
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি বায়োডাটার সঙ্গে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা 40 নম্বরের মধ্যে নেওয়া হবে। তারমধ্যে তিনটি বিষয় যেমন -সাধারণ জ্ঞান, অঙ্ক ও ইংরেজি। তারপর 10 নম্বরের ইন্টারভিউ সর্বমোট 50 নম্বরের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন জমা করার ঠিকানা :সুলতাননগর জ্যোৎগৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)