পশ্চিমবঙ্গে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার রাজ্যে দূর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একাধিক শূন্যপদে গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ-সি লেভেলের পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী গ্রুপ-সি পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তার আলোচনা করা হবে। WB Group-C Job Reqruitment ।
শূন্যপদের নাম : গ্রুপ সি - ক্যাশিয়ার ও একাউন্টেন্ড পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম উচ্চ মাধ্যমিক যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। এছাড়াও যেহেতু গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে তাই উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
বয়সসীমা : পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। এছাড়াও ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং এসসি ও এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : প্রতি মাসে 5,000 টাকা বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র নিজে বানাতে হবে অর্থাৎ বায়োডাটা মতো বানিয়ে পদের নাম উল্লেখ করে করে সঙ্গে নিজের সমস্ত ডিটেইলস পূরণ করে তার সঙ্গে নিজের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার শেষ তারিখ : যে সকল চাকরি প্রার্থী অফলাইনের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক এবং তাদের 24/05/2022 তারিখের আগে জমা করতে হবে। রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র যদি থাকে
5. আধার/ ভোটার কার্ড
6. এছাড়াও অন্যান্য
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা : সম্পাদক, দক্ষিন দুর্গাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ গ্রাম - দক্ষিণ দুর্গাপুর , পোঃ - শ্রী দুর্গাপুর থানা - চোলাহাট , জেলা - দঃ ২৪ পরগনা পিন-743349।
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

.jpg)