পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুখবর। রাজ্যের হবু শিক্ষক ও শিক্ষকাদের জন্য এটি একটি অসাধারণ সুখবর। পশ্চিমবঙ্গে অবশেষে প্রকাশিত হল প্রাইমারি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সরকারি স্কুলে প্রাইমারি বিভাগে ও নবম দশম বিভাগে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। 23 জেলার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী রাজ্যের স্কুলে প্রাইমারি ও নবম দশম স্তরে শিক্ষক ও শিক্ষিকা পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Primary Teachers recruitment 2022।
শূন্যপদের নাম : আপার প্রাইমারি শিক্ষক ও নবম দশম স্তরে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ। WB Primary Teachers Recruitment 2022।
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অফলাইন আবেদন পত্র নিজে গিয়ে সরাসরি হাতে নাতে জমা করতে হবে।
আবেদনের তারিখ সমূহ : যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন গ্রহন শুরু হবে 18/05/2022 থেকে এবং অফলাইন আবেদন পত্র জমা করার শেষ তারিখ 28/05/2022। ছুটির দিন বাদে বাকি সব দিনে অফিস সময়ে আবেদন পত্র জমা নেওয়া হবে।
আবেদন ফী : আবেদন ফী হিসেবে রাজ্যের সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফী এবং ওবিসিদের জন্য 400 টাকা আবেদন ফী সরাসরি স্কলে ক্যাশে জমা করতে পারবে। অন্যান্য সংরক্ষিতদের জন্য আবেদন ফী সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। সময় সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে।
কী কী বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে?
বাংলা(নবম দশম স্তরে শিক্ষক নিয়োগ) , বায়ো সায়েন্স ( আপার প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ) ও ইতিহাস (আপার প্রাইমারি শিক্ষক ও শিক্ষিকা)।
শূন্যপদ :3 টি
শিক্ষাগত যোগ্যতা : উপরে উল্লেখিত সমস্ত বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ে শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উপরে উল্লেখিত যে কোনো বিষয়ে গ্রেজুয়েট পাশ সঙ্গে মোট নম্বর 300 পেতে হবে এবং এর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ থাকতে হবে (B.ED)।
বয়স : যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে সাধারণত 20 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র যদি থাকে
5. আধার/ ভোটার কার্ড
6. এছাড়াও অন্যান্য

.jpg)