মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় 2500 জন কর্মী নিয়োগ। WB Health Recruitment ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ একটি সুখবর।পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্র গুলিতে গোটা রাজ্য জুড়ে প্রায় 25,00 শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের  জেলার স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো আবেদন ফী ছাড়াই বিনামূল্যে আবেদন করতে পারবে সরাসরি নিদিষ্ট অফিসে জমা করে।পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী আরও বিস্তারিত জানতে চায়, তারা শেষ অবধি পড়বেন। WB Health Recruitment 2022।



কীভাবে আবেদন করবেন? 

যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী হলে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র নিজের BDO অফিস থেকে পেতে পারেন অথবা নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। সব জেলায় এখনো নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ করেনি। কিছু কিছু জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপাতত সেই জেলা গুলি আবেদন গ্রহন করবে। আপনি নিয়মিত জেলার অফিসিয়াল ওয়েবসাইট গুলি ভিসিট করতে থাকবেন সম্ভবত অতিশীঘ্রই বাকি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 


শূন্যপদের নাম : জেলার স্বাস্থ্য কেন্দ্র গুলিতে স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ করা হবে। WB Health Workers (asha) Reqruitment। 


মোট শূন্যপদ : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্র গুলিতে মোট 2500 জন স্বাস্থ্য কর্মী নিয়োগের কথা বলা হয়েছে রাজ্য সরকার কর্তৃক।এই শূন্যপদগুলি জেলা ভিত্তির ভাগ করা থাকবে। বিভিন্ন জেলায় শূন্যপদ সংখ্যা আলাদা আলাদা। WB Health Workers Reqruitment।  


শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। 


 আরও কী কী যোগ্যতা থাকা জরুরি :

যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা। 


আবেদনকারীর বয়সসীমা : আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে নূন্যতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও রাজ্যের OBC, SC, ST ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করবেন: 

1.বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড

2.শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস (মার্কশিট ও সার্টিফিকেট)

3.জাতিগত সার্টিফিকেট(যদি থাকে)

4.বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড/আধার কার্ড)

5.সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)

6.আধার / ভোটার কার্ড/প্যান/পাসপোর্ট (যে কোনো একটি)

7.বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)

8.অন্যান্য (যদি থাকে)

9.5 টাকার পোস্টাল স্ট্যাম্প


উপরে উল্লেখিত প্রত্যেক ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে একটি খামে ভরে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে।


অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ : বিভিন্ন জেলায় আবেদনের তারিখ সমূহ আলাদা আলাদা। তাই যদি আপনার জেলায় আবেদনের নোটিশ জারি করে তাহলে সেখান থেকে আবেদন তারিখ সম্পর্কে বিস্তারিত দেখেনিবেন। 


নিয়োগ প্রক্রিয়া : রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র অনুযায়ী শূন্যপদ মোতাবেক মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।


আবেদন জমা করার ঠিকানা : বিভিন্ন জেলায় বিভিন্ন ঠিকানায় আবেদন পত্র গ্রহণ করা হয়ে থাকে। তাই যদি আপনার জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে সেখানে দেখেনিবেন কোথায় আবেদন পত্র জমা করতে হবে। সম্ভবত BDO/SDO অফিসে ফর্ম জমা নেওয়া হয়ে থাকে। 


★ গুরুত্বপূর্ণ ঘোষণা : Bongodhara.com এর তরফে শুধু মাত্র রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির খবর দেওয়া হয়ে থাকে। আমাদের তরফে সরাসরি কোনো চাকরি দেওয়া হয়না। আমাদের তরফে ফোন করে কিংবা অন্য কোনো উপায়ে চাকরি দেওয়ার ব্যপারে যোগাযোগ করা হয়না। এরকম কোনো ভুয়ো ফোন বা মেসেজ আসলে এড়িয়ে চলবেন। 

নিচে কয়েক জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাকি জেলা গুলি শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। 

Official Notification 1 : Download 

Official Notification 2 : Download 

Official Notification 3: Download 

Official Website : www.wbhealth.gov.in 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here