বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুখবর। কেন্দ্র সরকারের নয়া প্রকল্পের অধীনে প্রায় 50 হাজার শূন্যপদে নিয়োগের জন্য সদ্য নয়া প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী। গতকাল কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ শিং টুইট করে জানিয়েছে, 'অগ্নিপথ' নামে নয়া প্রকল্পের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, গোটা দেশ থেকে হাজার হাজার শূন্যপদে প্রতি বছর নিয়োগ করা হবে। প্রতি বছর হাজার হাজার বেকার যুবক যুবতী এই সুযোগ পেতে চলেছে। Govt Job Reqruitment 2022।
যারা আবেদন করবে তাদের বয়সসীমা কেমন হতে হবে?
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স কমপক্ষে হতে হবে সাড়ে 17 বছর এবং এছাড়াও প্রার্থীর উচ্চ বয়স হতে হবে 21 বছরের মধ্যে। এছাড়াও বয়স সম্পর্কে আরও বিস্তারিত অফিসিয়াল নোটিশে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে?
যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ। এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশ করলেও আবেদন করতে পারবে এমনটাই সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। খুবই নূন্যতম যোগয়তায় এই বিরাট সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মাসিক বেতন : কেন্দ্র সরকারের এই প্রকল্পে নিযুক্তদের বেতন দেওয়া হবে , প্রথম বছর মাসিক 30 হাজার টাকা । ( হাতে পাবেন 21 হাজার ) , দ্বিতীয় বছর মাসিক 33 হাজার টাকা । ( হাতে পাবেন 23 হাজার 100 টাকা) , তৃতীয় বছর মাসিক 36 হাজার টাকা । ( হাতে পাবেন 25 হাজার 580 ) , চতুর্থ বছর মাসিক বেতন 40 হাজার টাকা । ( হাতে পাবেন 28 হাজার টাকা ) । তবে মাসিক বেতন থেকে কাটা 30 শতাংশ অর্থ সরকারি অনুদানে যাবে অগ্নিবীর কোর ফান্ডে । যা সুদ সমেত চাকরি শেষে “ সেবা নিধি প্যাকেছে ” মাধ্যমে মিলবে 11 লক্ষ 71 হাজার টাকা । এছাড়াও অগ্নিপথ প্রকল্পে নিযুক্তদের দেওয়া হবে 48 লক্ষ টাকার বীমা চার বছরে , এর জন্য কোনরূপ বেতন থেকে টাকা কাটা হবে না ।
নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তাদের নিয়োগ করা হবে মুলত লিখিত পরীক্ষা, টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। নিযুক্ত হলে প্রথমে 6 মাসের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষ হলে অগ্নীপথ প্রকল্পের মাধ্যমে 4 বছরের জন্য চুক্তি ভিত্তিক হিসেবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হবে। এই সমস্ত চাকরি প্রার্থীদের নাম দেওয়া হবে অগ্নীবীর। এই সমস্ত অগ্নীবীর নিয়োগের মেয়াদ কাল হবে 4 বছর। 4 বছর পর প্রার্থীদের মধ্য 25 শতাংশে রেগুলার হিসেবে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি : যদিও আবেদন সম্পর্কে এখনো কোনো নোটিশ জারি করেনি তবে গতকালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে আগামী 90 দিনের মধ্যে। সম্ভাবত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া হবে।
কেন্দ্রে 10 লক্ষ কর্মী নিয়োগের ঘোষণা। ঘরে ঘরে সরকারি চাকরি। Govt Job Reqruitment 2022।
উক্ত প্রকল্পের কার্যক্রম শুরু হলে Bongodhara.com এর পোর্টালে অবশ্যই সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)