মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 50 হাজার শূন্যপদে নিয়োগ। Post Office Job Reqruitment ।

 পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুখবর। শুধু পশ্চিমবঙ্গ না ভারতের সকল চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুসংবাদ। দীর্ঘ কয়েক বছর ধরে কোভিড-19 এর ফলে কয়েক বছর ধরে বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়া। বর্তমানে ভারতীয় ডাক বিভাগে প্রায় 50 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বিরাট সুসংবাদ। শুধু মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগ করা হবে। 



দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত পোস্ট অফিস গুলিতে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। সাধারণ গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে , গত 17 মে 2022 তারিখে এই নিয়োগের উদ্দেশ্যে ডাকবিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল  শ্রী মথুরামন সি দেশের সমস্ত সার্কেলের চিফ পোস্ট মাস্টারদের চিঠি দিয়েছেন । উক্ত চিঠিতে দেশের সমস্ত সার্কেলের মোট শূন্যপদের রিপোর্ট চাওয়া হয়েছে এবং এই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে পোস্ট অফিসে প্রায় 50 হাজার শূন্যপদ তৈরি হতে পারে ।Post Office Job Reqruitment 2022 ।


কী ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে? 

পোস্ট অফিস সুত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ ভারতের পোস্ট অফিস গুলিতে মূলত গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং স্টাফ সহ আরও বহু ধরনের পদে নিয়োগ করা হবে। পোস্ট অফিসে আরও স্টাফ পদে নিয়োগ করা হবে। 


শূন্যপদ : পশ্চিমবঙ্গ সহ ভারতের পোস্ট অফিস গুলিতে দীর্ঘ কয়েক বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় জানা গিয়েছে মোট প্রায় 50 হাজারের মতো শূন্যপদ তৈরি হয়েছে। 


শিক্ষাগত যোগ্যতা কী : 

যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসে বিভিন্ন পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। তবে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে। 


বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসে বিভিন্ন শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। 


নিয়োগ প্রক্রিয়া : এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অফিসিয়াল নোটিশ প্রকাশ করলে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। 


Official Website : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here