জেলায় জেলায় Bandhan Bank ফের নিয়োগের বিজ্ঞপ্তি। WB Job Reqruitment ।জ

 পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস(NCS) পোর্টালে। জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে শুধু উচ্চ মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। Bandhan Bank এ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিচে নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল।WB Bandhan Bank Recruitment 2022 ।



শূন্যপদের নাম :বন্ধন ব্যাংক শাখায় ব্যাংকিং স্টাফ। CASA Officer , BDE ( Business Development Executive ), Branch Relationship Executive, KYC Verification Department, Documents Collection Department এবং অন্যান্য। 


শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী বন্ধন ব্যাংকে উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও যদি প্রার্থী গ্রেজুয়েট পাশ করে থাকে তাহলে আবেদন করতে পারবে এবং অগ্রাধিকার দেওয়া হতে পারে। কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবে। এছাড়াও যদি কম্পিউটার জ্ঞান থাকে তাহলে অগ্রাধিকার পেতে পারেন।


আবেদনকারীর বয়সসীমা : যারা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক ও আগ্রহী তাদের আবেদন করতে বয়সসীমা হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক 29 বছর। 


মাসিক বেতন : বন্ধন ব্যাংকে এই পদে নিযুক্ত হলে মাসিক বেতন দেওয়া হবে 14,500 থেকে 20,500 টাকা। এই বেতন আপাতত ফিক্স করা হবে। 


নিয়োগ প্রক্রিয়া : ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি Walk In Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


আবেদন প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা দুভাবে আবেদন করতে পারে। প্রথমে সরাসরি নিয়োগ কারী শাখার সঙ্গে সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করে আর দ্বিতীয় টি হলো NCS এর অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন আবেদন করে। 


আবেদনের বা যোগাযোগের জন্য মোবাইল নম্বর : নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আলাদা আলাদা নোটিশ দেওয়া হবে সেগুলি আলাদা আলাদা পড়ে দেখে নিবেন এবং যেখানে আপনি আবেদন করতে চান, সেখানে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। 


অনলাইনে কীভাবে আবেদন করবেন? 

National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে যে যে বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হবে তাতে আবেদন করতে পারবে।


নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে। আপনারা অফিসিয়াল নোটিশ এর লিঙ্কে ক্লিক করে আলাদা আলাদা ভাবে দেখেনিবেন। 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। 


Official Notification : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here