রাজ্যের জেলায় গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Group D Recruitment 2022।

 চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হুগলী জেলা আদালত । মোট শুন্য পদের সংখ্যা তিন। তিনটি পদের মধ্যে দুটি আসন সংরক্ষিত সাধারণের জন্য বাকি একটি পদ তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। আবেদনের শেষ তারিখ চলতি জুলাই মাসের ৬ তারিখ মধ্যরাত পর্যন্ত অর্থাৎ 06.07.2022 midnight.  এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের সমস্ত নিয়মাবলী।



গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হবে সুইপার পদে।সুইপার পদে মোট শুন্য পদের সংখ্যা- তিন। এর মধ্যে একটি পদ তপশিলি জাতি বাকি দুটি সাধারণ প্রাথিদের জন্য সংরক্ষিত। প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সংশ্লিষ্ট দফতরের অয়েব সাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। 


মোট শুন্য পদ তিন এর মধ্যে ইউ আর UR- 01, UR(EC)-01, SC-01. শুরুতে বেতনের পরিমাণ ৪৯০০ টাকা থেকে ১৬২০০ এছাড়াও এর সঙ্গে যুক্ত করা হবে গ্রেড পে ১৭০০ টাকা। 


আবেদনকারীর বয়স- গ্রুপ ডি সুইপার পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ০১. ০১. ২০২২ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 


যোগ্যতা- গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদনের জন্য চাকরি প্রার্থী কে অবশ্যই সরকারি কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। 


যোগ্যতার মূল্যয়ন- গ্রুপ ডি সুইপার পদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে  শুধুমাত্র মৌখিক অর্থাৎ ইন্টার্ভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে প্রারথিকে অবশ্যই বাংলা ভাষায় সাবলীল ভাবে লিখতে এবং পড়তে জানতে হবে। 


আবেদনের ফী- প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী গ্রুপ- ডি 'সুইপার' পদের জন্য সাধারণ প্রার্থীদের ৩০০ টাকা এবন তপশিলি জাতির প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা করতে হবে। তবে ব্যাঙ্ক ড্রাফটের ক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় স্টেট ব্যাঙ্কের চালান গ্রহন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এর জন্য প্রার্থীদের অনলাইনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দিষ্ট টাকার অঙ্কের ই- চালান  জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে। 


এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কী কী নথি জমা করতে  হবে- 

১. প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

২. প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে

৩.  অফ্ললাইন নয় শুধুমাত্র সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে অনলাইনেই ফর্ম পূরণ করে জমা করতে হবে। 

৪. নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীর জন্য নির্দিষ্ট টাকার অঙ্কের ব্যাঙ্ক ড্রাফট জমা করতে হবে। ব্যাঙ্ক ড্রাফটি অবশ্যই এসবিআই অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাঙ্কের হতে হবে।

৫. অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে নিজের মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইন্ন থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৬. আবেদনের সময় অনলাইন ফর্মে প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা করতে হবে। তবে ওই ছবিটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হওয়া বাধ্যতামুলক। 

৭. এছাড়াও প্রার্থীর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সংশাপত্র অনলাইন ফর্মে পূরণ করতে হবে। 

৮. এমনকি অনলাইনে ফর্ম ফিলাপের একেবারে শেষে আবেদনকারী প্রার্থীর সই স্ক্যান করে তা ওই ফর্মের নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে। 


এ বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে সঠিক নিয়ম লঙ্ঘন করলে আবেদন ফর্মটি বাতিল করা হবে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে ওই একইভাবে পরীক্ষার স্থান অর্থাৎ ভেনু এবং সময়ের  জানতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। 


এ ছাড়াও ওই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংস্থার ওয়েব সাইটে গিয়ে যোগাযোগ করুন। লিংক টি নিম্নে দেওয়া হইলো। 

 

EMPLOYMENT NOTICE NO.01/2022   DATED- 01.06.2022 DISTRICT JUDGE-CUM- CHAIRMAN,

DISTRICT RECRUITMENT COMMITTEE

JUDGESHIP OF HOOGLY. 


WEB SITE- https;//district.ecourts.gov.in/hoogly

Official Notification : Download 

Online Apply : Click Here


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here