আপনি কি স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পাশ? মোটা মাস মাইনের আকর্ষণীয় চাকরি খুঁজছেন? তাহলে আর দেরি করবেন না। কারণ রাজ্যের একাধিক জেলায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে গোটা দেশের অন্যতম স্বনামধন্য( Bandhan bank recruitment-2022) আর্থিক প্রতিষ্ঠান বন্ধন ব্যাঙ্ক। দিন কয়েক আগেই কর্মী নিয়োগের বিষয়ে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই যে কোনও চাকরি প্রার্থী সরাসরি নিয়োগ হাতে পাবেন বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে। গোটা রাজ্যের প্রায় ২৩ টি জেলায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুরুষ অথবা মহিলা, রাজ্যের যে কোনও প্রান্তের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এই সুযোগ পাবেন অনায়াসে। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আসুন চটজলদি জেনে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা:
সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে দেশের অন্যতম বিস্বস্ত আর্থিক প্রতিষ্ঠান বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে। রাজ্যের প্রায় ২৩ টি জেলার সাধারণ চাকরি প্রার্থীরা বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন শাখায় চাকরির সুযোগ পাবেন এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।
পদের নাম:
প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে ব্যাঙ্কের গ্রুপ সি লেভেলের কর্মী অর্থাৎ ব্যাঙ্কের যাবতীয় (Bank jobs) বিভাগের কাজ যেমন, অ্যাকাউন্ট্যান্ট, লোন ডিপার্টমেন্ট, মোবাইল ব্যাঙ্কিং থেকে শুরু করে ব্যাঙ্কের আউটডোর- ইনডোর স্টাফ সবই নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
সরকারি স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে- মেয়েরা সহজেই আবেদন করতে পারবেন। তবে কোনও প্রার্থী যদি স্নাতক হন তাহলে ওই প্রার্থীকে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদনকারীর বয়স:
১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়সের যেকোনো চাকরি প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন সহজে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রার্থীর বয়স যেন কোনও ভাবেই ১৮ বছরের কম এবং ৩৫ বছরের উর্ধ্বে না হয়।
মাসিক বেতন:
ব্যাঙ্কের কাজে নিযুক্ত যেকোনো কর্মীকে মাসে উচ্চহারে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। টাকার অঙ্কে বর্তমানে সেই সংখ্যাটি হল ২১ হাজার ৫০০ টাকা। তবে ধাপে ধাপে মাস মাইনের টাকার অঙ্ক বাড়ানো হবে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন:
১. নিয়োগের বিষয়ে যাবতীয় তথ্য দিতে একটি ওয়েব সাইট চালু করা হয়েছে বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে। সর্ব প্রথমে আবেদনকারীকে ওই ওয়েব সাইটে ক্লিক করে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে।
২. এ বিষয়ে চাকরি প্রার্থী তথা আবেদনকারীকে সাহায্য করতে ওই বিজ্ঞপ্তির লিঙ্ক টি নিম্নে দেওয়া হইল।
৩. ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি (National Career Service)সাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপের সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
৪. অনলাইনে আবেদনের সময় ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, বাসস্থানের ঠিকানা, সহ জাতিগত সংশাপত্র থাকলে তা নথিভুক্ত করতে হবে।
৫. এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা এবং ফর্মে নথিভুক্ত যাবতীয় তথ্যের সপক্ষে আবেদনকারীকে ছবির আকারে তা জমা করতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।
৬. সব শেষে আবেদনকারীকে তার বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের সই আপলোড করতে হবে অনলাইন ফর্মের নির্দিষ্ট স্থানে।
জেনে নিন কী কী ডকুমেন্টস অর্থাৎ নথি জমা করতে হবে
১ প্রার্থীর বয়সের প্রমান পত্র হিসাবে জন্ম সংশা পত্র কিংবা মাধ্যমিকের অ্যাডমিট
২. শিক্ষাগত সংশাপত্র অর্থাৎ সার্টিফিকেট অথবা মার্কশিট
৩. নিজের বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি
৪. ভারতীয় নাগরিক এবং বাসস্থানের ঠিকানার প্রমান স্বরুপ প্রার্থীকে তাঁর ভোটার এবং আঁধার কার্ডের প্রত্যয়িত নকল জমা করতে হবে।
৫. ছাড়াও ওই প্রার্থীর যদি কোনও বিষয়ে অভিজ্ঞতা থাকে তবে সেটির প্রত্যয়িত নকল জমা করতে হবে।
কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে:
ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে চাকরি প্রার্থীদের আবেদনের ফর্ম শট লিস্টিং অর্থাৎ বাছাই করা হবে। এরপর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ওই সময় আবেদনকারীর যাবতীয় নথি খুঁটিয়ে দেখে নেওয়া হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে। এরপর হবে পার্সোনালিটি টেস্ট। নিয়োগ প্রক্রিয়ার সব শেষে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা থেকে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ চেক করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে নিচে ক্লিক করুন।
Official Notification : Click Here
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)