কন্যাশ্রী, যুবশ্রী , সবুজসাথী থেকে শুরু করে স্মার্ট ফোন আরও কত কি ৷ কর্ম সংস্থানের লক্ষ্যে এবার আরও একধাপ এগিয়ে গোটা রাজ্যের প্রায় ২ লক্ষ বেকার যুবক যুবতী কে মোটর বাইক দেবে পশ্চিমবঙ্গ সরকার ( WB Govt. Announced for Motor Bike)| রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের কথা মাথায় রেখে এমনই ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গত এগারো বছরে রাজ্যের মানুষের বিভিন্ন উন্নতি প্রকল্পে প্রায় ৬৪ টি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার | রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার আরও এক প্রকল্পের ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রকল্পের নাম 'কর্মই ধর্ম' | সাম্প্রতিক ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার ২লক্ষ বেকার যুবক - যুবতীকে মোটর বাইক , স্কুটি প্রদান করবে রাজ্য সরকার | প্রকল্পের লক্ষ্য একটাই ব্যাপক হারে কর্মসংস্থান ৷
এবার আসুন জেনে নেওয়া যাক 'কর্মই ধর্ম' প্রকল্পটির উদ্দেশ্য ঠিক কী :
সরকারি সার্কুলার বা ঘোষনা অনুযায়ী রাজ্যের বর্তমান চাকরীর বাজার বেশ খারাপ ৷ এই অবস্থায় সরকারী চাকরির ভরসা না করে রাজ্যের বিভিন্ন জেলার বেকার যুবক-যুবতীরা ঝুঁকছেন বেসরকারী চাকুরী এবং নিজস্ব ভাবে ছোটখাটো ব্যবসার দিকে ৷ সেই কারণে ওই সমস্থ বেকার যুবক যুবতীদের প্রতিনিয়ত দুরদুরান্ত ছুটে বেড়াতে হচ্ছে ৷ ফলে তাঁদের যাতায়াতের একমাত্র মাধ্যম মোটর বাইক l অল্প টাকায় একমাত্র মোটর বাইকে চেপে স্বাচ্ছন্দে যাতায়াত করা যায় সহজেই | বেকার চাকরী প্রার্থীদের কাজে উৎসাহ দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে ৷
কিভাবে প্রকল্পের কাজ সম্পন্ন হবে
জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা এলাকার বাসিন্দা হলে সংস্লিষ্ট স্থানীয় পঞ্চায়েত এবং পুরসভার অফিস থেকে কর্মই ধর্ম প্রকল্পের অধীন মোটর বাইক নেওয়ার ফর্ম পাবেন বেকার যুবক-যুবতীরা ৷ পাশাপাশি যদি কোনও যুবক - যুবতী কাজে নিযুক্ত থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন ৷
কিভাবে আবেদন করতে হবে
স্থানীয় পঞ্চায়েত ও পুরসভা অফিস থেকে ফর্ম তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফিলাপ বা পূরণ করে তা ওই পঞ্চায়েত ও পুরসভাতেই জমা করতে হবে ৷ তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ৷ এ ছাড়াও আবেদন কারীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ৷
আবেদনকারীকে কী কী নথি জমা করতে হবে :
১. আবেদনকারী রেসিডেনসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বসবাসের সংশা পত্র
২. আবেদনকারীর ভোটার কার্ড ও আাঁধার কার্ডের প্রত্যয়িত নকল
৩. আবেদনকারীর বর্তমান সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সংশাপত্রের প্রত্যয়িত নকল
এক কথায় বর্তমান সরকারী চাকরীর বাজারে দিশেহারা বেকার কর্ম প্রার্থীদের নিজস্ব উদ্যোগে এবং বেসরকারী চাকরীর ক্ষেত্রে উদ্যমী এবং সাবলম্বি করতেই সরকারী ভাবে এই প্রকল্প টি চালু করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ কর্মই ধর্ম প্রকল্পটির বিস্তারিত জানতে সরকারী ওয়েব সাইটে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ সরকারী লিঙ্ক টি নিম্নে দেওয়া হইলো ৷
OFFICIAL WEBSITE: https://wb.gov.in/
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)