মাসিক বেতন 15,000! DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Govt Job Reqruitment ।

 ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার নারী ও শিশুদের সামাজিক উন্নতি( DEVELOPMENT) সাধনে জেলা ভিত্তিক কর্মী (JOB) নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের মুখ্য সচিবের পর্যবেক্ষণে নারী WOMAN & CHILD WELFARE) ও শিশু কল্যাণ দফতর মারফৎ  জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার(ZILA) স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট জেলার যেকোনো চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।  সম্পূর্ণ এই নিয়োগ(RECRUITMENT)  প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের মুক্য সচিবের তত্বাবধানে নারী ও শিশু কল্যাণ দফতরের তত্বাবধানে। পাশাপাশি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে নারী ও শিশু দের কয়ান সাধনে। এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য।



আবেদন পদ্ধতি:-

রাজ্যের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের দফতর মারফৎ  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 


১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে 


২. এক্ষেত্রে শুধু মাত্র অন লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।


৩.  সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 


৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা 

d.  শিক্ষাগত যোগ্যতা

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।


আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে। 



বয়স:-

আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে এ  ক্ষেত্রে বয়সের পরিমাপ আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ  এর হিসাবে করে নিতে হবে।   


অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-


১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি:- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপর হবে কম্পিউটারে কাজের ওপর প্রার্থীর দক্ষতার পরীক্ষা।সবশেষে রয়েছে ইন্টারভিউ।   

প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে


পদের নাম: - কেস ওয়ার্কার' (CASE WORKER) 

শুন্য পদের সংখ্যা- ১ টি ( এক্ষেত্রে উল্লেখিত পদ টি তপশীলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত) 

মাসিক বেতন: - 15,000 টাকা


শিক্ষাগত যোগ্যতা:-

১. নারী ও শিশুদের আর্থসামাজিক উন্নতিকল্পে   অন্তত তিন বছররের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. আবেদন কারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক হতে হবে। 

৩. কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। 

৪. বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতার পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা এবং পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও  পশ্চিম বঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলার স্থানীয় ভাষায় কথা বলা এবং পড়ার অভিজ্ঞতা থাকতে হবে।  

 


কাজের ধরণ:- পশ্চিমবঙ্গ সরকারেরনারী ও শিশু কল্যাণ দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় 'কেস ওয়ার্কার' (CASE WORKER) হিসাবে কাজ করতে হবে। তবে এই কাজটি চুক্তি ভিত্তিক।


তবে উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে হাওড়া জেলায়। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত জেলার  বা এলাকার বাসিন্দা হতে হবে। 


প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে  http://howrah.gov.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ২৭ ই জুলাই ২০২২ মধ্যরাত পর্যন্ত। 

Official Notification : Download Here

Apply : Click Here

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে  চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ । আমরা আছি আপনাদের সঙ্গে সর্বদা- সবত্র। 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# WOMAN AND CHILD