শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত লাগামহীন বেকারত্ব ঠেকাতে আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিতে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের চাইল্ড ওয়েলফেয়ার(CHILD WELFARE COMMITTEE) কমিটির পক্ষ থেকে ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং -এর তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট জেলার যেকোনো চাকরি প্রার্থীরাই এই কমিটির মেম্বার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অব (DIRECTORATE OF CHILD RIGHTS & TRAFFICKING) চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং এর নিয়ম মাফিক। পাশাপাশি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার বা সদস্য হিসাবে। এবার সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি---
রাজ্য ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
২. এক্ষেত্রে শুধু মাত্র অন লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩. সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
d. শিক্ষাগত যোগ্যতা
e. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে।
আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে।
বয়স-
আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৬৭ বছরের মধ্যে। তবে এ ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২২ এর হিসাবে করে নিতে হবে।
অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপর হবে ইন্টারভিউ।
প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে
পদের নাম - 'মেম্বার অফ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি' ( MEMBER OF CHILD WELFARE COMMITTEE)
শুন্য পদের সংখ্যা- 16 টি
শিক্ষাগত যোগ্যতা- শিশু সুরক্ষার অঙ্গ হিসাবে শিশুদের শিক্ষা ,স্বাস্থ্য -এর বিষয়ে আবেদনকারী প্রার্থীর অন্তত সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, শিশু মনস্তত্ত্ববিদ হিসাবে অথবা মানব জীবন ও সামাজিক উন্নতিকল্পে কাজের অভিজ্ঞতা সহ গোটা বিষয়ে আইনি দক্ষতা থাকতে হবে।
অথবা, আইন ও বিচার বিভাগিয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরণ- পশ্চিমবঙ্গ সরকারের 'ডিরেক্টরেট অব চাইল্ড রাইট্স অ্যান্ড ট্রাফিকিং' দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার হিসাবে কাজ করতে হবে। তবে এই কাজটি চুক্তি ভিত্তিক। আবেদনকারীকে অন্তত তিন বছর সংশ্লিষ্ট বিভাগের সদস্য বা মেম্বার হিসাবে কাজ করতে হবে।
তবে উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণায় জেলা গুলিতে। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত জেলার বা এলাকার বাসিন্দা হতে হবে।
প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে http://wbcdwdsw.gov.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ২৭ ই জুলাই ২০২২ মধ্যরাত পর্যন্ত।
Official Notification : Download
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- WB JOB# GOVT JOB# CHILD WELFARE

.jpg)