চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ।খুবই নূন্যতম যোগ্যতায় ভারতীয় পোস্ট অফিসে (India Post Office Reqruitment) সরাসরি গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের যে কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতার অধিকারী হলে আবেদন করতে পারবে। শুধু তাই নয় থাকবে মোটা অঙ্কের বেতনও। সবমিলিয়ে প্রার্থীদের জন্য একটি বিরাট সুযোগ পোস্ট অফিসের অধীনে চাকরি করার। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। Post Office Group D Recruitment 2022।
জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে :
যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসে সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে হবে। প্রথমে অফলাইন ফর্ম ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বা নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি A4 পেজ এ বের করে নির্দেশ মতো পূরণ করতে হবে। তারপর সেই আবেদন ফর্মের সঙ্গে যাবতীয় সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি দিয়ে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে :
1. পাসপোর্ট সাইজের ছবি ( রঙিন)
2. বয়সের প্রমাণপত্র
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4. আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স
5. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
6. অন্যান্য
আবেদনের শেষ তারিখ : প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 11/07/2022 তারিখ পর্যন্ত। তবে যেহেতু অফলাইন আবেদন গ্রহন করা হচ্ছে তাই সময়ের আগেই জমা করা ভালো। রেজিস্ট্রার পোস্ট অফিস বা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা ও টেস্ট এর মাধ্যমে যাচাই করা হবে।
পদের নাম : পোস্ট অফিসে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 10 টি
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাধ্যমিক পাশ। এর পাশাপাশি প্রার্থীকে মোটর মেশিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে (3 বছরের) ।
বয়সসীমা : প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে বয়স নূন্যতম হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 56 বছর। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : প্রতিমাসে বেতন শুরু হবে 19,000 থেকে এবং তা পৌছাবে 63,000।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও আবেদন ফর্ম ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন। অফিসিয়াল নোটিশের শেষের দিকে আবেদন ফর্ম পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিশ আবেদন ফর্মা পাঠানোর ঠিকানাও উল্লেখ রয়েছে।
Official Notification : Download
Official Website : Click Here
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)