অবশেষে 6,000 ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Bank Clerk Reqruitment ।

বিগত দু বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয়। বিগত দু’বছরের আর্থিক খরা কাটিয়ে  চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে  রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। তাও আবার দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কে (CLERK) ক্লার্ক হিসাবে সরাসরি নিয়োগ। দিন কয়েক আগে দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে সম্মিলিত ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক – দুই হাজার নয় সরাসরি ৬ হাজার ক্লার্ক( 6000 Clerk) নিয়োগ করবে দেশের একাধিক( RECRUITMENT) ব্যাঙ্ক। তবে চাকরি হবে এ রাজ্যেই। রাজ্যের যেকোনো প্রান্তের পুরুষ- মহিলা এই আবেদন করতে পারবেন।WB Bank Clerk Job Reqruitment । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি ---



তথ্যের প্রথমেই নিয়োগকারী ব্যাঙ্ক গুলির নাম নিম্নে দেওয়া হল-

ব্যাঙ্ক অফ বারোদা,

 ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, 

কানাড়া ব্যাংক,

ইন্ডিয়ান ব্যাঙ্ক, 

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 

ইউকো ব্যাংক

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। রাজ্যের যেকোনো জেলার সদর শহরে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রার্থীকেই তার উপযুক্ত পরীক্ষা কেন্দ্র পছন্দ বা চয়েস করতে হবে আবেদনের ফর্ম ফিলাপের সময়।  


পদের নাম – গ্রুপ সি ক্লার্ক (Bank clerk Reqruitment 2022)


কাজের ধরণ- ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কের (bank job) যাবতীয় কাজ করতে হবে। তবে ওই কাজের মান হবে গ্রুপ সি লেভেলের।

শুন্য পদের সংখ্যা- এই নিয়োগে মোট শুন্য পদের সংখ্যা ৬ হাজার( 6,000 Clerk)

বয়স- ক্লার্ক(clerk) হিসাবে নিযুক্ত হওয়ার আবেদন করলে আবেদন কারীকে ০১-০৭-২০২২ এর হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত আসনের জন্য আবেদনকারী প্রার্থীরা উপযুক্ত বয়সের ছাড় পাবেন। 


এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে---

এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে

প্রথমে আবেদনকারীকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ( ibps) এ ঢুকতে হবে

তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে

ফর্ম ডাউন লোড হয়ে গেলে যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 

এবার ফর্মে দেওয়া তথ্যের  স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে পরপর

সবশেষে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে।


অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড

২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট 

৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বাঁ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা---  পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা স্নাতক হলেই এই ক্লার্ক(clerk) পদের জন্য আবেদন করতে পারবেন।  তবে প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে পাশাপাশি কম্পিউটারএ অভিজ্ঞতা থাকতে হবে। 


সম্পূর্ণ এই নিয়োগের আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত। আবেদন করা যাবে শুধু অনলাইনে। আরও বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েব সাইটে ঢুঁ মারতে হবে (last date of application- 21-07-2022)

চাকরির বাজারে চটজলদি খবর পেতে আমাদের সঙ্গে থাকুন সর্বত্র – সর্বক্ষণ 

Official Notification : Download 

Online Apply : Registration / Login

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- OFFICIAL JOB# BANK# RECRUITMENT# EMPLOYMENT