কেন্দ্র সরকারের অধিনে 2,800 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Central Govt Job Reqruitment ।

 সবে মাত্র চালু হয়েছে। এর মধ্যেই গোটা দেশ জুড়ে মারমুখী হিংসাত্মক আন্দোলন। কিন্তু কোনও আন্দোলন কেই গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র সরকার। কারণ ভারত সরকারের একটাই লক্ষ্য যে ভাবেই হোক গোটা দেশের লাগামহীন বেকারত্ব কে রুখে দিতে হবে। গোটা দেশের কয়েক কোটি বেকার যুবক- যুবতীদের বেকারত্বের যন্ত্রনা থেকে মুক্তি দিতে মাত্র কয়েক মাস আগেই জাতীয় পরিকল্পনা মন্ত্রকের  অধীনে চালু হয়েছে অগ্নিবীর( agniveer) কর্মসূচী। এই প্রকল্পের বাস্তবায়নের মধ্যে দিয়েই গোটা দেশের বেকারত্ব দূরীকরণের কর্মসূচী নিয়েছে কেন্দ্র সরকার । 



গোটা দেশ জুড়ে  আন্দোলনের মাঝেই নিজের সিদ্ধান্তে অনড় বর্তমান কেন্দ্র সরকার। আসলে যেমন ভাবনা তেমন কাজ। তারই নমুনা মিলল এবার হাতে নাতে। এবার দেখে নেওয়া যাক কি সেই সরকারি নমুনার স্পষ্ট ছাপ। দিন কয়েক আগেই অগ্নিবীর(Agniveer) প্রকল্পের মাধ্যমে ভারতীয় নৌ- বাহিনীতে( INDIAN NAVY) কয়েক হাজার যুবক- যুবতীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্প্রতি এই মর্মে অগ্নিবীর প্রকল্পের আওতায় ভারতীয় নৌ- বাহিনির পক্ষ থেকে নিয়োগের(recruitment)  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নৌ- বাহিনী সুত্রে পাওয়া এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে,  এই নিয়োগে মোট শুন্য পদের সংখ্যা কয়েক হাজার। দেশের যে কোনও প্রান্তের অবিবাহিত যুবক- যুবতীরা এতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কর্ম প্রার্থীকে ভারতীয় নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তাহলে আসুন এবার সংক্ষিপ্ত আকারে জেনে নেওয়া যাক নৌ- বাহিনীর অগ্নিবীর পদে যোগ দেওয়ার জন্য আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে। 


আবেদন পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারীকে শুধু মাত্র অনলাইনে(online) আবেদন জানাতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।


আবেদনের ফর্ম পাওয়া যাবে ভারতীয় নৌ- বাহিনীর(INDIAN NAVY) সংশ্লিষ্ট ওয়েব সাইটে। প্রথমে ওই ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে । তারপর আবেদনকারীর যাবতীয় তথ্য ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড(upload) করতে হবে। 


আবেদন ফর্ম পূরণের সময় যাবতীয় তথ্য যেমন-

নাম-----------------

বাবার নাম-----------

বয়স------------------

লিঙ্গ----------------

ম্যারিটাল(marital status) স্ট্যাটাস-----------

শিক্ষাগত যোগ্যতা---------------

শারীরিক গঠনের যাবতীয় তথ্য----------

ইমেল আই ডি------------

ফোন নম্বর----------------

স্থায়ী/ অস্থায়ী বাসস্থানের ঠিকানা-------

বর্তমান সময়ের পাস্পর সাইজের রঙিন ছবি-------- ইত্যাদি


সবশেষে আবেদনকারীর সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। 


আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।


বয়স- 

উল্লেখিত নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম হতে হবে ১৯৯৯ সালের ১লা নভেম্বর থেকে ৩০ এপ্রিল ২০০৫ এর মধ্যে। 


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান (science) শাখায়  উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। এমনকি উচ্চ মাধ্যমিকের পাঠ্য সূচীতে অঙ্ক(math) এবং ফিজিক্স( physics) বিষয় অবশ্যই থাকতে হবে। পাশাপাশি প্রি - ম্যাট্রিক পাঠ্য সূচীতে রসায়ন(chemistry)- জীব বিদ্যা( biology)- কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয় থাকতে হবে। 


শারীরিক গঠন-

উল্লেখিত নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী যদি পুরুষ হন তাহলে তাঁকে সর্বনিম্ন ১৫৭ সেমি. লম্বা হতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতার মাপ ১৫২ সেমি. আবেদনকারীর শারীরিক গঠনে কোনও ত্রুটি থাকলে চলবে না। আবেদনকারীর চোখের দৃষ্টি শক্তিও প্রখর হতে হবে। 


আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারীকে যে ডকুমেন্টস(documents) বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল

১। আঁধার কার্ড

২। শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র

৩। শারীরিক গঠন পরীক্ষার প্রমান পত্র

৪। বয়সের প্রমান পত্র

৫। বাসস্থানের প্রমান পত্র

৬। ডমিসিল সার্টিফিকেট

৭। পাসপোর্ট সাইজের ছবি

৮।এন সি সি সার্টিফিকেট ( যদি থাকে) ইত্যাদি


নিয়োগ পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং যাবতীয় নথি ভেরিফিকেশন এবং শারীরিক গঠনের পরীক্ষার জন্য। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে ভারতীয় নৌ- বাহিনীর ট্রেনিং নিতে হবে। তারপর অগ্নিবীর প্রকল্পের আওতায় ভারতীয় নৌ- বাহিনীতে চার বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে নিযুক্ত হওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হতে পারে ভারতীয় নৌ- বাহিনীর নাবিক(sailor) পদে। তবে সেটি হবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে।


পদের নাম - 'অগ্নিবীর' (AGNIVEER)

শুন্য পদ- ২৮০০{2,800 ( উল্লেখিত শুন্য পদের মধ্যে মহিলা প্রার্থীদের জন্য ৫৬০ টি পদ সংরক্ষিত )

চাকরির মেয়াদ- ৪ বছর

মাসিক বেতন- 

প্রথম বছর- ৩০ হাজার টাকা

দ্বিতীয় বছর- ৩৩ হাজার টাকা

তৃতীয় বছর- ৩৬, ৫০০ টাকা

চতুর্থ বছর- ৪০ হাজার টাকা


এছাড়াও বিমা সুরক্ষা, মৃত্যু জনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সুবিধা সহ যাবতীয় সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে। 


ভারতীয় নৌ-বাহিনী তথা 'অগ্নিবীর' পদে আবেদনের জন্য বিস্তারিত জানতে সরাসরি ক্লিক করুন www.joinindiannavy.gov.in - এ 


আবেদন জানাতে হবে  22 জুলাইয়ের মধ্যে অর্থাৎ 22-07-2022

Official Notification : Download 


Online Apply : Click Here

আমরা আছি আপনাদের সঙ্গে । সর্বদা - সর্বক্ষণ নতুন নতুন চাকরির আপডেট পেতে নজর রাখুন আমাদের ওয়েব পোর্টালের পেজ-এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

tag- agnivver# indian navy# navy job# govt job