কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, শিল্প মেলা (job fair) আরও কত কী। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গত এগারো বছরে রাজ্যের মানুষের প্রভুত উন্নয়নের স্বার্থে নয় নয় করে প্রায় ৭০ টি জনমুখি প্রকল্প চালু করেছে বর্তমান তৃণমূল সরকার। রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রকল্প গুলির সুবিধা পুরোমাত্রায় পৌঁছে গিয়েছে গোটা রাজ্যের প্রান্তিক মানুষের দরবারে। কিন্তু এতো কিছুর পরেও সমস্যা একটাই তা হল গোটা রাজ্য জুড়ে ক্রম বর্ধমান বেকারত্ব। বিশেষ করে গত দু বছরে এই বেকারত্বের সংখ্যাটা পৌঁছে গিয়েছে পর্বতের শিখরে। এই অবস্থায় কীভাবে এই বেকারত্বের সংখ্যার ঊর্ধ্বগামী গ্রাফ কে নিম্নগামী করা যায় সর্বদা সেই প্রচেষ্টায় জারি রয়েছে রাজ্যের বর্তমান মা, মাটি মানুষের সরকারের পক্ষ থেকে। অবশ্য চলতি বছরের শুরু থেকে সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় রাজ্য সরকারের একাধিক দফতর থেকে শুরু করে সরকারের নিয়ন্ত্রণাধীন একাধিক সংস্থায় নিয়োগ শুরু হয়েছে পুরোমাত্রায়।
এবার রাজ্যের বেকার যুবক- যুবতীদের কথা মাথায় রেখে আরও একধাপ এগিয়ে দেশের একাধিক শিল্পপতিদের সংগঠন সি আই আই(CONFEDARETION OF INDIAN INDUSTRIES) এর সঙ্গে চুক্তি বদ্ধ হল রাজ্যের শ্রম(LABOUR DEPARTMENT) দফতর। সরকারের লক্ষ্য একটাই কীভাবে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কর্ম সংস্থানের সুযোগ করে দেওয়া যায়। কিন্তু কি এই সি আই আই পাশাপাশি এই সংগঠনের সঙ্গে সরকারের চুক্তি বদ্ধ হওয়ার কারণ কী এছাড়াও এই চুক্তির ফলে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কি সুবিধা মিলতে পারে।
সিআইআই(CONFEDARETION OF INDIAN INDUSTRIES) কী :
আসলে সিআইআই(CII) হল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস। এই সংগঠন টিতে মূলত দেশের নামজাদা শিল্প পতি থেকে শুরু করে সাধারণ মানের শিল্পতিরাও যুক্ত রয়েছেন। কমবেশি গোটা দেশের প্রায় তিন লক্ষ শিল্প এবং উদ্যোগপতি এই সংগঠনের নিয়মিত সদস্য। এই সংগঠনের সদস্য শিল্প এবং উদ্যোগপতিদের যে শিল্প সংস্থা গুলি রয়েছে তাতে বিভিন্ন সেক্টরে কাজের জন্য প্রতিবছর কম- বেশি লক্ষাধিক কর্মীর প্রয়োজন হয়। কিন্তু ওইসব সংস্থার ক্ষেত্রে কর্মী নিয়োগের শর্ত একটাই , সেটি হল কাজের জন্য কর্ম প্রার্থীদের বিশেষ ভাবে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। তবেই ওই সব নামীদামী শিল্প সংস্থায় মোটা অঙ্কের বেতনের চাকরি মিলবে সহজেই।
সি আই আই(CII) এর সঙ্গে সরকার চুক্তি বদ্ধ হল কেন :
এ বিষয়ে জানা গিয়েছে, সরকারি হোক কিংবা বেসরকারি, গত দুবছরে অর্থনৈতিক খরা কাটিয়ে বিভিন্ন সংস্থায় নিয়োগ প্রক্রিয়া যে বেশ কিছুটা স্লথ গতিতে চলছে তা বলাই বাহুল্য। এই অবস্থায় রাজ্যের কয়েক কোটি বেকার চাকরি প্রার্থীদের কর্ম উদ্যোগী করে তুলতে এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় ওই সব বেকারদের চাকরি পাওয়ার সুবিধা করে দিতে পাশাপাশি ওই সব সংস্থায় প্রতি মুহূর্তে কর্মী নিয়োগের যাবতীয় তথ্য পেতে সিআইআই(CII) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্যের বর্তমান সরকার।
সরকারের লক্ষ্য কী :
বর্তমান রাজ্য সরকারের লক্ষ্য একটাই যে ভাবেই হোক রাজ্যের লাগামহীন বেকারত্বের সংখ্যার ঊর্ধ্বগামী গ্রাফ কে নিম্নগামী করা।
এ বিষয়ে বর্তমান সরকার রাজ্যের বেকার যুবক- যুবতীদের বিভিন্ন সেক্টরে কর্ম উপযোগী করে তুলতে সম্প্রতি চালু করেছে বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা। এই মুহূর্তে রাজ্যের কয়েক লক্ষ বেকার কর্ম প্রার্থীদের এই প্রশিক্ষনের(TRAINING) ব্যবস্থা করা হয়েছে।
সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই প্রশিক্ষন শিবির গুলিতে কয়েক লক্ষ বেকার যুবক- যুবতী প্রশিক্ষন নেওয়ার সুযোগ পাবে অতি সহজেই।
প্রশিক্ষন শেষে সাম্প্রতিক সময়ে প্রায় ৬০ হাজার কর্ম প্রার্থী সরাসরি রাজ্য তথা দেশের যে কোনও বেসরকারি এবং সরকারি বিভিন্ন সংস্থায় সহজেই চাকরি পাবে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ।
চলতি বছরেই প্রথম ধাপে ১৫ ,তারপর ২০, পরের ধাপে ২৫ হাজার যুবক - যুবতী সরাসরি নিয়োগ পাবেন ওই সব বেসরকারি সংস্থায়।
এরই মাঝে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই সব শিল্প মেলাতেও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষানবিশরা অংশ গ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়। ফলস্বরুপ রাজ্য সরকারের সঙ্গে সিআইআই -এর সঙ্গে চুক্তি এবং বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা যে চাকরির স্বপ্ন পূরণে রাজ্যের কয়েক কোটি কর্ম প্রার্থীদের কয়েক ধাপ এগিয়ে দিল তা আর বলার অপেক্ষা রাখেনা।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- TRAINING# RECRUITMENT#JOB FAIR# CII# WB JOB

.jpg)