মাধ্যমিক পাশে শুধু ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। WB Health Workers Reqruitment ।

  ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। পাসাপাশিরাজ্যের প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিসেবার কথা মাথায় রেখে সর্বদা তৎপর রাজ্যের বর্তমান সরকার। সেই লক্ষ্যে রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে  এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক আশা(ASHA workers) কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও( health and family welfare) পরিবার কল্যাণ দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।WB Health Workers Reqruitment 2022।



আবেদন কীভাবে করবেন? 

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 


১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে 


২. এক্ষেত্রে  অনলাইন অথবা অফলাইন দুই পদ্ধতিতেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।


৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। অথবা স্থানীয় বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে আব্বেদন পত্র সংগ্রহ করতে পারেন। 


৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------- 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা----------------- 

d.  শিক্ষাগত যোগ্যতা---------------------

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে-----


একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে।


আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার অথবা ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের হেলথ (health sub centre) সাব-সেন্টার, স্থানীয় ব্লক ও মহকুমা অফিস অথবা ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস  থেকে সংগ্রহ করতে হবে। 


এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি বিবাহিতা/ স্বামী পরিত্যক্তা/ কিংবা বিধবা হন তাহলেও আবেদনের সুযোগ পাবেন  


এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 



বয়সসীমা: 

আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০  বছরের মধ্যে। এ ক্ষেত্রে আবেদকারী প্রার্থী যদি তপশিলি জাতী কিংবা তপশিলি উপজাতী সম্প্রদায় ভুক্ত হন তাহলে ২২ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে সকল ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০৭- ২০২২ এর হিসাবে করে নিতে হবে।   


শিক্ষাগত যোগ্যতা:

সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। 


অনলাইনে আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-


১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি:

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। সেখানে থাকবে ৯০ নম্বর।

এছাড়াও বাদবাকি ১০ নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য 

তারপর প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


এবার আসি শুন্যপদের যাবতীয় বিবরণে


পদের নাম :- 'আশা কর্মী' (ASHA KORMI) 

শুন্য পদের সংখ্যা:- ২৫ টি 


কাজের ধরণ:- জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টারে কাজ করতে হবে। 


তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ, বাগদা, এবং গাইঘাটা ব্লকের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের  হেলথ সাব সেন্টার গুলিতে। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার বাসিন্দা হতে হবে। 


প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে । অনলাইন আবেদনের জন্য আবেদনকারীকে www.north24parganas.gov.in  লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ২৬ শে জুলাই ২০২২ মধ্যরাত পর্যন্ত। এছাড়াও ১৫ই জুলাই থেকে ২৬ শে জুলাই পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে সংশ্লিষ্ট জেলার বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে। 

Official Notification 👇👇👇




পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের ওয়েব পেজ - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- WB JOB# GOVT JOB# HEALTH JOB# ASHA KORMI# HEALTH AND FAMILY WELFARE