'উৎকর্ষ বাংলা' প্রকল্পে ব্যাপক কর্মী নিয়োগ ।শূন্যপদ 30000

দিন কয়েক আগেই ২১ শে জুলাই শহীদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। 



কিন্তু বিগত দু'বছর ধরে গোটা পৃথিবী জুড়েই চলছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন হিসাবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই সব শিল্প মেলাতেও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষানবিশরা অংশ গ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়।  


এবার সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রায় ৩০ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে। মাসিক চুক্তির(cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে ওই সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। 


এবার তাহলে জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা প্রকাশিত কর্মী নিয়োগের ওই বিজ্ঞপ্তি সম্পর্কে--- 

 

সুত্র মারফত জানা গিয়েছে, প্রায় ৩০ হাজার কর্মী (RECRUITMENT) নিয়োগের কথা বলা হয়েছে। তবে এ এক্ষেত্রে আবেদকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং-র পর ধাপে ধাপে নিয়োগ করা হবে সরকারি অথবা বিভিন্ন বেসরকারি সংথার চাহিদা অনুযায়ী।  


আবেদনের ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সরাসরি সরকারি অফিসিয়াল ওয়েব সাইটে ঢুকে আবেদন করতে হবে। 


সেখানে উৎকর্ষ (UTKARSHA BANGLA) বাংলা প্রকল্পে নাম নথিভুক্ত করার বা আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন আবেদনকারী প্রার্থীরা। এ ক্ষেত্রে গোটা রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারী প্রার্থীদের রাজ্য সরকার দ্বারা চালু হওয়া জব (JOB FAIR) ফেয়ার বা নিয়োগ মেলায় প্রথমে ডেকে নেওয়া হবে তারপর  ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করে নিয়োগ পত্র দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ। 


চলতি বছরের মাঝামাঝি সময় থেকে সরকারি ওয়েব সাইটে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র চাওয়া হয়েছে। 

তবে আবেদনের শেষ সময় সীমা সম্পর্কে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করাই শ্রেয়। 


গোটা রাজ্যের যেকোনো প্রান্তের বেকার যুবক- যুবতীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদকারীর আবেদনের বয়স সীমা নিয়োগকারী সংস্থার নিয়মানুযায়ী বিন্যাস করে দেওয়া হয়েছে। 


প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে শুন্য পদের সংখ্যা স্পষ্ট করে কিছু না জানানো হলেও বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে, আপাতত ৩০ হাজার ছেলে- মেয়েকে এই প্রকল্পে আওতায় নিয়ে আসার কথা জানানো হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।  ট্রেনিং বা প্রশিক্ষণ চলাকালীন আকর্ষণীয় বেতন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 


আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট ওয়েব সাইটে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। তবে নুন্যতম মাধ্যমিক উচ্চতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে বলে জানা গিয়েছে।  উপযুক্ত যোগ্যতা অনুযায়ী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। 


পাশাপাশি আবেদনকারীর প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগাধিকার 

দেওয়া হবে বলে জানানো হয়েছে। যেমন আইটিআই/ পলিটেকনিক এ ছাড়াও অন্য কোনও ট্রেডে দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগাধিকার দেওয়া হবে। 


সরকারি প্রকল্প বলে কথা। তাই দ্রুত আবেদন করলেই ভালো। নাহলে হাত ছাড়া হতে পারে সহজে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।  

All Job Fair List : Click Here

Official Notification : Download 

Apply Link : Click Here

আপনি কি চাকরি প্রার্থী? তাহলে চট জলদি চাকরির খবরের আপডেট এবং সঠিক তথ্য পেতে চোখ রাখুন bongodhara.com -এ 

Telegram Channel Link : Click Here

TAG- RECRUITMENT# GOVT# PROJECT# UTKARSHA BANGLA