পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বেতন 35,400। West Bengal Postal Reqruitment ।

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের আশার আলো।ভারতীয় পোস্ট অফিসের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে( India Post West Bengal Postal Circle Reqruitment) একাধিক শূন্যপদে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে যে কোনো যায়গা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে (West Bengal Postal Circle)  চাকরি পাওয়ার বিরাট সুযোগ হাতছাড়া করবেনা। এই পদ গুলিতে নিযুক্ত হলে সঙ্গে মোটা অঙ্কের বেতনও দেওয়া হবে। এমনকি এও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের মাধ্যমে নিযুক্ত করে ভারতীয় পোস্ট অফিসে পোস্টিং দেওয়া হবে। West Bengal Postal Circle  Job Reqruitment 2022 ।



মোট শূন্যপদ : পশ্চিমবঙ্গের পোস্টাল সার্কেলের অধীনে মোট 60 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

 
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে সর্ব প্রথম প্রার্থীকে একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার সঙ্গে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে।


বায়োডাটা-তে কী কী উল্লেখ করবেন?
i) পুরো নাম (ব্লক অক্ষরে) viii) সম্প্রদায়
ii) পিতার পুরো নাম ix) শিক্ষাগত যোগ্যতা
iii) পোস্টের জন্য আবেদন করা হয়েছে x) অভিজ্ঞতা
iv) স্থায়ী ঠিকানা xi) প্রযুক্তিগত যোগ্যতা
v) চিঠিপত্রের ঠিকানা xii) নাগরিকত্ব
vi) জন্ম তারিখ (খ্রিস্টান যুগের দ্বারা) xiii) অন্য কোন প্রাসঙ্গিক তথ্য
vii) বয়স (01.07.2022 অনুযায়ী)
আবেদন পত্রের সঙ্গে অবশ্যই প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে।


বায়োডাটা-র সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. আধার বা ভোটার কার্ড
4. টেকনিক্যাল যোগ্যতা
5. অভিজ্ঞতা যদি থাকে
6. পাসপোর্ট সাইজের ছবি
7. অন্যান্য নথিপত্র যদি থাকে


পদের নাম : টেকনিক্যাল সুপারভাইজার

বয়সসীমা : আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 22 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধিনে কর্মরত প্রার্থীদের জন্য 40 বছর বয়স অবধি আবেদন করা যাবে।

মাসিক বেতন : 35,400-112400 টাকা দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা এবং বাস্তব অভিজ্ঞতা স্বনামধন্য একটি অটোমোবাইল ফার্মে বা দুই বছরের একটি সরকারি কর্মশালায়ে। 
অথবা
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন তৈরি, মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য কিছু কারখানা বা কর্মশালায়।এছাড়াও যারা কমপক্ষে এক বছর ধরে একটি দোকানের দায়িত্ব পালন করেছেন বা ফার্মের সাথে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসাবে
অভ্যন্তরীণ দহন ইঞ্জিন বা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনগুলির কাজ করেছে তারা এই পদ গুলিতে আবেদন করতে পারবে।

নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের সিনিয়র ম্যানেজার, মেইল মটর সার্ভিস কলকাতার অধীনে।

★ আবেদন পত্র বা নথিপত্র যে কোনো অসম্পূর্ণ হলে কোনো নোটিশ ছাড়াই আবেদন বাতিল হতে পারে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015’।

আবেদনের তারিখ সমূহ : অফিসিয়াল নোটিশ প্রকাশের 60 দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 20 জুলাই 2022 তারিখে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।

Official Notification : Download


Official Website :www.indiapost.gov.in


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here