BDO অফিসে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ। WB Govt Job Reqruitment ।

 চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। রাজ্যের জেলার BDO অফিসের অধীনে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি জানানো হয়েছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য। আরও জানানো হয়েছে, প্রার্থী সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে তাকে BDO অফিসের অধীনে সরকারি প্রকল্পে কাজ করতে হবে। যে সকল চাকরি প্রার্থী BDO অফিসে সরকারি প্রকল্পে কাজ করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন। WB Govt Job Reqruitment । 


এবার জেনে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে:-

এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফ লাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফলাইনে আবেদন করলেও সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিতে হবে। তারপর তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করতে হবে, তারপর ওই আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সেঁটে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে। উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ 18-08-2022 



এবার আসি নিয়োগ পদ্ধতির বিষয়ে:-

প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  



আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস গুলির প্রত্যয়িত নকল পাঠাতে হবে সেগুলি হল:

  1. আঁধার কার্ড,
  2. ভোটার কার্ড,
  3. শিক্ষাগত যোগ্যতা , 
  4. জাতিগত সংশাপত্র,
  5. বাসস্থানের প্রমানপত্র  
  6. অভিজ্ঞতার সংশাপত্র,
  7. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :

পদের নাম-ডাটা ম্যানেজার ( DATA MANAGER) 

শূন্যপদ : একটি

মাসিক বেতন- 11 হাজার টাকা ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।) 

বয়স:- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে  ৩৭ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী যদি সংরক্ষিত ক্যাটাগরির হন তাহলে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন 

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে যে কোনও শাখার স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের কন্যাশ্রী ( kanyashree) প্রকল্পের অধীনে। উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কালিম্পং (KALIMPONG) জেলার বাসিন্দা হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারীকে আবেদন ফর্ম পাঠিয়ে দিতে হবে। কালিম্পং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে আবেদন ফর্ম পাঠাতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে কালিম্পং জেলার সরকারি ওয়েব সাইট দেখে নিতে হবে (www.kalimpong.gov.in)


Official Notification : Download 

আমরা আছি আপনাদের সঙ্গে।  নজর রাখুন bongodhara.com - এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

Tag- job# contract# contractual# govt job# wb job