একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া।
চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ায়। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্ট্রাল ব্যাংক (CENTRAL BANK OF INDIA) অব ইন্ডিয়ার মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকের । এ ক্ষেত্রে ইনস্টিটিউট অফ ব্যাংকিং সামাজিক ( SAMAJIK UTTHAN AVAM PRASHIKSHAN SANSTHAN) উত্থান আভাম প্রশিক্ষন সংস্থার অধীনে গ্রামীণ ব্যাংকিং উন্নত পরিসেবার লক্ষ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা (BANK JOB) সরাসরি নিয়োগ সেন্ট্রাল ব্যাংকের সদস্য হিসাবে অই প্রশিক্ষন শিবিরে একাধিক পদে। এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- RO/RD/2022-23/30 Dated: 07/07/2022
প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE) করে আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF------------)
এবার আসি শুন্যপদ সম্পর্কে---
পদের নাম-
১। ডিরেক্টর আর এস ই টি আই( DIRECTOR RSETI)
শুন্য পদ- ১ টি
বয়স- এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে। গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
২। কাউন্সেলর এফ এল সি সি (COUNSELOR FLLCC)
শুন্য পদ -২ টি
বয়স- ৬৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক / স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। অফিস আসিস্ট্যান্ট ( OFFICE ASSISTANT)
শুন্য পদ- ১ টি
বয়স- ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে বানিজ্য শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষ হতে হবে।
কাজের ধরণ---
উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রেই নিযুক্ত প্রার্থীদের সেন্ট্রাল(CENTRAL BANK OF INDIA) ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে সামাজিক আভাম প্রশিক্ষন সংস্থানে কাজ করতে হবে। তবে সম্পূর্ণ এই কাজটি চুক্তি( contractual job) ভিত্তিক।
এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে হবে সেগুলি হল---
১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 05-08-2022
আবেদন পত্র পাঠানোর ঠিকানা-
THE REGIONAL HEAD
REGIONAL OFFICE
CENTRAL BANK OF INDIA,
FIRST FLOOR, PALIKA BAZAR
IN FRONT OF NAGAR PALIKA,
DEORIA, UTTAR PRADESH
PIN- 274001
Official Notification : Download PDF
Official Website : https://www.centralbankofindia.co.in/en
বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here
TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB

.jpg)