এবছরে ফের নতুন টেট পরীক্ষার আবেদন শুরু হল।

চাকরি প্রার্থীদের মধ্যে যারা শিক্ষাকতার (TEACHER) প্রফেশনে যেতে চান তাঁদের জন্য সুখবর। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এখনই আবেদন করুন। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্টাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই (CBSE) তে শিক্ষাকতা করার সুবর্ণ সুযোগ। দীর্ঘ দুবছর যাবত রাজ্য তথা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। কিন্তু চলতি বছরের শুরু থেকে পুরোমাত্রায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এবার নিয়োগ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনে আওতায় একাধিক ইংরাজি মাধ্যম স্কুলে নিয়োগ করা হবে কয়েকশ শিক্ষক। এই মর্মে গত কয়েকদিন আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।  তবে  বাংলা, ইংরাজি, অঙ্ক, কিংবা ইতিহাস ,ভূগোল প্রায় প্রত্যেকটি বিষয়েই সিবিএস ই বোর্ডের স্কুল গুলিতে নিযুক্ত হবেন সফল এবং যোগ্য চাকরি প্রার্থীরা। গোটা দেশের প্রায় ২০ টি ভাষায় নেওয়া হবে পরীক্ষা।  তাহলে এবার জেনে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-CBSE/CTET/Dec-2022 Dated: 14.07.2022




প্রথমেই জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি সম্পর্কে-


সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে, 


১. প্রথমে আবেদনকারী প্রার্থীকে (CBSE)-র ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েব সাইট নম্বর টি হল( https://ctet.nic.in )


২. এরপর ওই সাইট থেকে আবেদন ফর্মটি ডাউন লোড করে নিতে হবে।


৩. পরবর্তী ধাপে ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারীর নাম , ঠিকানা বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ আপলোড করতে হবে।


৪. আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।


৫. সবশেষে নিজের প্রার্থীর নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।  


এক্ষেত্রে আবেদনকারীকে মনে রাখতে হবে উল্লেখিত পদের জন্য শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। এখানে অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।  অনলাইনে আবেদনের পর প্রার্থীকে অবশ্যই ওই আবেদন ফর্মের প্রিন্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে। 



এবার আসছি নিয়োগ পদ্ধতি সম্পর্কে-

১. এ বিষয়ে সিবিএসই-এর  পক্ষ থেকে প্রাথমিক প্রার্থী বাছাই করার জন্য গোটা দেশ ব্যাপি আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে সিবিটি অর্থাৎ (computer based test)দিতে হবে।


২. প্রথম পর্যায়ের এই অনলাইন পরীক্ষাটি দিল্লির ন্যাশেনাল (CBSE) বোর্ড দ্বারা পরিচালিত হবে।


 ৩. ওই পরীক্ষায় যে সকল প্রার্থীরা উন্নীত হবেন তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।


৪. এরপর হবে যাবতীয় নথি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের(VERIFICATION) কাজ।


৫. তারপর প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা দেখে নেওয়া হবে।    

 

৬. সব শেষে উন্নীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।



শুন্যপদ এবং শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিস্তারিত জানতে  ক্লিক করুন https://ctet.nic.in.- এ 


আবেদন ফী- 

সিবিএসই (CBSE) দ্বারা পরিচালিত শিক্ষক নিয়োগে প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদনকারী  সাধারণ ক্যাটাগরির প্রার্থীকে ১২০০ টাকা এবং তপশীলি জাতী, উপজাতী এবং অন্যান্যদের ৬০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংস্লিস্ত দফতরের নামে। তবে এই আবেদন ফী দিতে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। 


 

উল্লেখিত শিক্ষক পদের জন্য আবেদনের শেষ সময়সীমা জানতে এখনই ক্লিক  করুন https://ctet.nic.in -এ 


শিক্ষক হোক বা অন্যান্য চাকরি , কর্ম প্রার্থীদের চাকরির খবর দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। এ জন্য সর্বদা- সর্বক্ষণ চাকরির খবরের চটজলদি আপডেট পেতে চোখ রাখুন bongodhara.com - এ 


Official Notification : Download 


More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- TEACHER# RECRUITMENT# JOBNEWS# CBSE