ফের রাজ্যের সরকারি প্রকল্পে BDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি। WB Govt Job ।

 সরকারি দফতর হোক কিংবা সরকারি একাধিক প্রকল্প, চাকরি এখন হাতের মুঠোয়। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের সামাজিক উন্নতি প্রকল্পে ইতিমধ্যেই একাধিক কর্মসূচী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্য  রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ চলছে পুরোমাত্রায়। এবার রাজ্য সরকারের জেলা মিশন ও (DISTRICT MISSION UNIT & RURAL DEVELOPMENT CELL)  গ্রামীণ উন্নয়ন সেল- এর আনন্দধারা প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ হতে চলেছে   এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলা ও দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া  কর্মীদের  কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট জেলা মিশন ইউনিট এবং(BDSP)  গ্রামীণ উন্নয়নএর অঙ্গ আনন্দধারা(ANADADHARA) প্রকল্পের অধিনে।  এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 956/I-264/2020-21/DRDC DATED-13/07/2022 



আবেদন পদ্ধতি---

সংশ্লিষ্ট জেলার দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  


১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। 


২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 


৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ প্রার্থীর একটি বায়োডাটা সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট থেকে 


ডাউনলোড করে নিতে হবে। 


৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম------------------------------ 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

c.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------ 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ--- 

h.  এছাড়াও ওই আবেদনফর্মে আবেদনকারী প্রার্থী কোন   পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে 


হবে----------

i.  মোবাইল নম্বর-------------------------

j. ইমেল আইডি -------------------------


সবশেষে আবেদনকারীকে নিজের সই করে আবেদন ফর্ম জমা করতে হবে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের 


অফিসে। এছাড়াও সংস্লিস্ট জেলার ইমেল আইডি তে আবেদন পত্রের একটি কপি পাঠাতে হবে। 



পদের নাম- বিডিএসপি' (BDSP) 

শুন্য পদ- ৭ টি


কাজের ধরণ- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। তবে এই পদটি 


চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক। 


বেতন-

মাসে ১৫ দিন কাজের জন্য প্রতিদিন ৩০০ টাকা এবং যাতায়াত ভাড়া ও টিফিন আল্যাউন্স দেওয়া হবে। 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা- 

আবেদনকারী প্রার্থীকে অবশ্যি স্নাতক হতে হবে পাসাপাশি কম্পিউটারে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। 


বয়সসীমা-

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।


নিয়োগের স্থান- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা 


হবে জেলার হাবরা এবং আমডাঙ্গা ব্লকে।


সবশেষে  জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-


এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর হবে ইন্টারভিউ। সবশেষে কম্পিউটার টেস্ট এবং যাবতীয় নথি ভেরিফিকেশনের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 



আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে 


রাখতে হবে সেগুলি হল-


১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি



অনলাইনে আবেদন ফর্ম সংগ্রহের জন্য আবেদনকারীকে (www.north24parganas.gov.in) লিঙ্কে ক্লিক করে 


আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে।


আবেদন জানানোর শেষ সময়সীমা- 

২৯শে জুলাই ২০২২ অর্থাৎ 29-07-2022


আবেদন পত্র পাঠানোর ঠিকানা- 

TO 

THE BLOCK DEVELOPMENT OFFICER 

AMDANGA DEVELOPMENT BLOCK

VILL- RAFIPUR, P.O- ARKHALI

AMDANGA, P.S- AMDANGA, DIST- NORTH 24 PGS

PIN- 743221


TO

THE BLOCK DEVELOPMENT OFFICER

HABRA-1 DEVELOPMENT BLOCK

PRAFULLANAGAR,

HABRA, PIN- 743268


Official Notification : Download 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

চোখ রাখুন bongodhara.com- এ 


TAG- WB JOB#  JOB NEWS # RECRUITMENT