'আমি চাই চাকরি দিতে, বিরোধীরা চাই চাকরি যাক', বৃহস্পতি বার ২১ শে জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে এভাবেই বিরোধীদের আক্রমন শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শক্তিকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা আগামী কয়েক বছরের মধ্যেই এ রাজ্যে চাকরি হবে কয়েক লক্ষ বেকার যুবক- যুবতীর। কিভাবে এই চাকরি হবে এদিন সে পথও বাতলে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে এবার আর মুড়ি ভাজা, চপ ভাজা নয় সরাসরি সরকারি বিভিন্ন দফতর থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় এই কর্ম সংস্থান হবে বলে জানান তৃণমূল সুপ্রিমো।
এদিন সভামঞ্চে দাঁড়িয়ে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক -যুবতীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, একদিকে কৃষি, অন্যদিকে শিল্প দু ক্ষেত্রেই হবে কর্ম সংস্থান। এ বিষয়ে বাঁকুড়া জেলার দেওচা পাঁচামি থেকে শুরু করে, তাজপুর পোর্ট, জঙ্গল মহলের ডানকুনি থেকে পানাগড়, বাঁকুড়া হয়ে পুরুলিয়ার রঘুনাথ পুর পর্যন্ত সরকারি প্রকল্পে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এই সব প্রকল্পের কাজ শেষ হলে রাজ্যে কয়েক লক্ষ বেকার যুবক- যুবতীর চাকরি হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ডেডিকেটেড ফ্রেট করিডর সহ খুদ্র শিল্পের(MSME) প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের বেকারত্ব দূরীকরণের প্রসঙ্গে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন কুটির ও খুদ্র শিল্পে বিনিয়োগের পাশাপাশি এই সব প্রকল্পে কয়েক লক্ষ বেকারের চাকরি হয়েছে ইতিমধ্যেই।
এ ছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক রাজ্যে ১৭ হাজার শিক্ষক নিয়োগের প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, আদালতে মামলা চলায় ১৭ হাজার ছেলে মেয়েকে সরকার শিক্ষক হিসাবে নিয়োগ করতে পারছে না। তবে এই নিয়োগের বিষয়ে সরকারের যে সম্পূর্ণ স্বদিচ্ছা রয়েছে সে কথাও এদিন খোলসা করেন তৃণমূল নেত্রী।
কিন্তু মুখ্যমন্ত্রী এদিন যাই বলুন, তাতে যে এ চিড়ে সহজে ভেজার নয় তা সাম্প্রতিক উচ্চ আদালতের রায়ে স্পষ্ট। কারণ রাজ্যে শিক্ষক নিয়োগের বিষয়ে এসএসসি হোক কিংবা প্রাইমারী টেট কাণ্ডে ইতিমধ্যেই সীমাহীন দুর্নীতিতে জর্জরিত রাজ্যের বর্তমান তৃণমূলের মা, মাটি মানুষের সরকার। তাই এদিন ২১ শে জুলাই শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের লাগামহীন বেকারত্ব দূরীকরণে যতই আশার বানী শোনান না কেন তার ফল যে কবে হাতে নাতে মিলবে সেটাই এখন দেখার।
More Job News : Click Here
Telegram Channel Link : Click Here

.jpg)